YEON
YEON – Gentle Skin, Honest Care 🌿
YEON (연) means soft, graceful beauty — like a lotus that grows calm and pure even in muddy water. It comes from understand
We created YEON for one simple belief:
👉 Good skin doesn’t come from expensive products alone.
08/06/2026
08/06/2026
COSRX Advanced Snail 92 All In One Cream নাকি DABO All In One Black Snail Repair Cream, কোনটা আপনার জন্য?
স্নেইল ক্রিম এখন অনেকেরই স্কিনকেয়ার রুটিনের নিয়মিত অংশ। কিন্তু COSRX আর DABO এর মধ্যে অনেকেই কনফিউজ হয়ে যান। তবে দুটি প্রোডাক্ট কিন্তু ভিন্ন কাজ করে, আর ডিফারেন্ট স্কিন টাইপের জন্য ভালো কাজ করে।
যদি আপনার স্কিন সহজেই ডিহাইড্রেটেড হয়ে যায়, ব্রণ হওয়ার পর লালচে দাগ থাকে, অথবা স্কিন ব্যারিয়ার দুর্বল মনে হয়, তাহলে COSRX খুব ভালো অপশন। এর 92% Snail Mucin স্কিনকে ডিপলি হাইড্রেট করে আর ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে। টেক্সচারও খুবই হালকা, তাই অয়েলি বা কম্বিনেশন স্কিনে কম্ফোর্টেবল লাগে। অন্যদিকে DABO একটু বেশি রিচ। যারা ড্রাই, ডাল বা বয়সের ছাপ নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি ভালো কাজ করতে পারে। Black Snail Extract-এর সাথে বিভিন্ন বোটানিক্যাল উপাদান থাকায় এটি স্কিনকে নরম, টানটান এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। অয়েলি, কম্বিনেশন বা একনিপ্রন স্কিনের জন্য COSRX Snail 92 আর ড্ৰাই, ডাল স্কিনের জন্য DABO Black Snail। শুধু ব্যারিয়ার সাপোর্ট এর জন্য COSRX Snail 92 আর এর সাথে সাথে যদি ব্রাইটেনিং ইফেক্টও চান তাহলে Dabo বেটার হবে আপনার জন্য। আমার ব্যক্তিগতভাবে দুটোই পছন্দ। তবে অয়েলি স্কিন হওয়ায় আমি সাধারণত COSRX এর তাই বেশি ইউজ করি।
07/06/2026
🎉 6000 Followers Special 🎉
আমাদের ছোট্ট skincare community আজ 6,000 জনের পরিবার! আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাসের জন্য অসংখ্য ধন্যবাদ। ✨
আমরা আগামী সপ্তাহে আপনাদের সবচেয়ে বেশি চাওয়া স্কিন সমস্যার উপর বিস্তারিত গাইড, টিপস এবং সমাধান নিয়ে আসবো। চলুন, একসাথে হেলদি & গ্লোয়িং স্কিন-এর জার্নি চালিয়ে যাই! 🌿💛
07/06/2026
ওয়েলি স্কিনে ময়শ্চারাইজার লাগানো যাবে না?
ওয়েলি স্কিনের অধিকারী যারা তারা অনেকেই স্কিনে ময়শ্চারাইজার লাগাতে কম্ফোর্টেবল না, বিশেষ করে গরমের দিনে। আমি নিজেও এমন। আগে লাগাতাম না এটা ভেবেই যে একটু পর তেল তেল হয়ে যাবে মুখ, ভারী লাগবে। কিন্তু আসলে ব্যাপারটা উল্টো। ওয়েলি স্কিনেও হাইড্রেশন দরকার। স্কিন যদি পর্যাপ্ত হাইড্রেশন না পায়, তখন অনেক সময় আরও বেশি বেশি অয়েল প্রোডিউস করতে শুরু করে। ফলে স্কিনে বিল্ড আপ বেশি হয়, হোয়াট হেডস, ব্ল্যাক হেডস বেড়ে যায়, শুষ্কতা থেকে রিঙ্কেলসও দেখা যায়। তাই ময়শ্চারাইজার বাদ দেয়া সলিউশন না বরং সঠিক ময়শ্চারাইজার বেছে নেয়াটা বেশি ইম্পরট্যান্ট।
আর এই কারণেই আমার প্রিয় Althea 345 Relief Cream। এর টেক্সচারটা একদম হালকা, স্কিনে খুব সহজেই মিশে যায় আর ব্যবহার করার পর ভারী বা চিটচিটে ফিল হয় না। পাশাপাশি এটি স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং সেনসিটিভ বা ব্রণপ্রবণ স্কিনের জন্যও বেশ কমফোর্টেবল লাগে। আর এটা ত্বকের টেক্সচার স্মুথ করতে, দাগ কমাতেও খুব কার্যকর। কাজেই গরমে লেয়ারিং করে সিরাম, ময়শ্চারাইজার এর বদলে এই একটা ক্রিম কিন্তু আপনাকে একই ফলাফল দিতে পারে।
📦Available Now- অর্ডার করতে ইনবক্স করুন❤️
06/06/2026
অনেকেই মনে করেন, যত বেশি এক্সফোলিয়েশন করা যাবে, ত্বক তত বেশি পরিষ্কার ও উজ্জ্বল হবে। কিন্তু বাস্তবে অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে।এক্সফোলিয়েশন ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, তবে খুব ঘন ঘন স্ক্রাব বা AHA/BHA-এর মতো এক্সফোলিয়েটিং উপাদান ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর দুর্বল হয়ে যেতে পারে।
এর ফলে দেখা দিতে পারে—
✨ ত্বকে লালচে ভাব ও জ্বালাপোড়া
✨ অতিরিক্ত শুষ্কতা ও টানটান অনুভূতি
✨ হঠাৎ ব্রেকআউট বা ছোট ছোট দানা
✨ ত্বকের সংবেদনশীলতা বেড়ে যাওয়া
✨ সূর্যের আলোতে সহজে ক্ষতিগ্রস্ত হওয়া
অনেক সময় ত্বক অতিরিক্ত এক্সফোলিয়েশনের কারণে এমনভাবে দুর্বল হয়ে পড়ে যে, আগে যেসব প্রোডাক্টে কোনো সমস্যা হতো না, সেগুলোও জ্বালা সৃষ্টি করতে শুরু করে।তাই উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রতিদিন স্ক্রাব ব্যবহার না করে, নিজের স্কিন টাইপ অনুযায়ী পরিমিত এক্সফোলিয়েশন করুন। আর অবশ্যই ত্বককে হাইড্রেটেড রাখতে ময়েশ্চারাইজার ও দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করুন। ভালো স্কিনকেয়ার মানেই বেশি বেশি এক্সফোলিয়েশন নয়; বরং ত্বকের প্রয়োজন বুঝে সঠিক যত্ন নেওয়া।
06/06/2026
একটা মাছের DNA দিয়ে স্কিনকেয়ার! তাজ্জব ব্যাপার না?
পুরো বিশ্বের স্কিনকেয়ারকে মাতিয়ে রাখা PDRN মানে হলো Polydeoxyribonucleotide, যা সংগ্রহ করা হয় স্যামন মাছের DNA থেকে, কারণ এর স্ট্রাকচার অনেকটাই মানুষের ত্বকের সাথে অনেকটাই কম্প্যাটিবল। আর স্কিনকেয়ার জগতে এটাকে অনেকেই "skin regeneration ingredient" বলেন। ডাল, ড্যামেজড, বা স্ট্রেসড স্কিনে PDRN স্কিন ব্যারিয়ার হিল করতে, স্কিন রিনিউয়াল প্রসেস ত্বরান্বিত করতে আর ত্বককে আরও হেলদি লুকিং, উজ্জ্বল ও টানটান দেখাতে সাহায্য করতে পারে। আর এর উপকারিতা এটি, অনেকেই বিভিন্ন এস্থেটিক সেন্টারে গিয়ে অহরহ PDRN ইনজেকশন নিয়ে আসেন। তবে সেক্ষেত্রে বাজেট ইস্যু আর ইনভেসিভ প্রসেস এর জন্য যারা সাহস পান না, তাদের জন্য Medicube কিন্তু সহজ আর বাজেট ফ্রি একটা অপশন নিয়ে এসেছে!
এই জারের ভেতরে যে ছোট ছোট গোলাপি ক্যাপসুল দেখছেন, সেগুলোর ভেতরে ভরা আছে Salmon DNA PDRN, 300 Dalton Collagen, আর 5% Niacinamide। মানে স্কিনকেয়ারের যে ingredients গুলো নিয়ে সবখানে হাইপ, সেইসব জিনিস একসাথে এক জায়গায়। আর এর আরেকটা সুবিধা হলো, আপনার স্কিন অনুযায়ী কিন্তু আপনি নিজেই এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। হাতের পিঠে ক্যাপসুল আর জেল একসাথে নিয়ে মিক্স করে মুখে লাগাবেন, অয়েলি স্কিন হলে বেশি জেল, একটা ক্যাপসুল, ড্রাই স্কিন হলে জেল কম, বেশি ক্যাপসুল, এত সহজ।আর এটা খুব তাড়াতাড়িই কাজ করে। বিভিন্ন টেস্ট এ পাওয়া গিয়েছে এটা মাত্র প্রথম ব্যবহারেই হাইড্রেশন ১০২.৪% বাড়ে, দুই সপ্তাহে স্কিন এলাস্টিসিটি ৩৩% ইম্প্রুভ করে।
📦 Available now- অর্ডার করতে inbox করুন
06/06/2026
স্কিন কেয়ারের ক্ষেত্রে আমরা অনেক সময় একটি সাধারণ ভুল করি। কারও ভালো রিভিউ, সুন্দর প্যাকেজিং বা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা কোনো প্রোডাক্ট দেখে মনে হয়, এটা আমারও দরকার। কিন্তু সত্যি বলতে, একটি প্রোডাক্ট সবার ত্বকে একইভাবে কাজ করে না। তাই কেনার আগে একটু ভেবে দেখা জরুরি।
🌿প্রথমে নিজের ত্বককে বুঝুন
আমাদের ত্বকই আমাদের বলে দেয় তার কী প্রয়োজন। কারও ত্বক খুব দ্রুত তেলতেলে হয়ে যায়, কারও আবার সব সময় টান টান লাগে। তাই অন্যের পরামর্শ শোনার আগে নিজের ত্বকের ধরন এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। সঠিক প্রোডাক্ট বেছে নেওয়ার প্রথম ধাপ এটিই।
🔍ইনগ্রেডিয়েন্টের দিকে একবার চোখ বুলিয়ে নিন
আমরা অনেকেই প্রোডাক্টের সামনের সুন্দর দাবিগুলো পড়ি, কিন্তু পিছনের উপাদানগুলোর দিকে নজর দিই না। অথচ একটি প্রোডাক্ট আপনার ত্বকের জন্য উপকারী হবে কি না, তার অনেকটাই নির্ভর করে এর উপাদানের ওপর। তাই কেনার আগে অন্তত কয়েক মিনিট সময় নিয়ে দেখে নিন এতে কী আছে।
💬রিভিউ দেখুন, তবে বুঝে শুনে
কোনো প্রোডাক্টের শত শত ভালো রিভিউ থাকতেই পারে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের ত্বক আলাদা। তাই শুধু অনেকের ভালো লেগেছে দেখে সিদ্ধান্ত না নিয়ে বাস্তব অভিজ্ঞতাগুলো পড়ুন এবং দেখুন সেগুলো আপনার ত্বকের সমস্যার সঙ্গে কতটা মিলছে।
সবচেয়ে ভালো প্রোডাক্ট হলো সেটি, যা আপনার ত্বকের চাহিদা বুঝে সুস্থ রাখতে সাহায্য করে।
আপনারা কোন দলের?😷😷
04/06/2026
সোশ্যাল মিডিয়া বা আশেপাশের মানুষের কাছ থেকে আমরা প্রায়ই একটি কথা শুনি বেশি পানি খাও, ব্রণ এমনিতেই চলে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য। পর্যাপ্ত পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকে, ত্বক শুষ্ক বা নিস্তেজ দেখায় না এবং সামগ্রিকভাবে ত্বকের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। অনেক সময় পর্যাপ্ত পানি পান করার ফলে ত্বক কিছুটা বেশি সতেজ ও প্রাণবন্ত দেখাতে পারে।তবে ব্রণ শুধুমাত্র পানির অভাবে হয় না। ব্রণের সঙ্গে জড়িত থাকে হরমোনের পরিবর্তন, অতিরিক্ত সিবাম (তেল) উৎপাদন, ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যাওয়া, জেনেটিক কারণ এবং কখনো কখনো জীবনযাপনের কিছু অভ্যাসও। তাই দিনে কয়েক গ্লাস পানি বেশি পান করলেই ব্রণ দূর হয়ে যাবে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।এর মানে এই নয় যে পানি অপ্রয়োজনীয়। বরং সুস্থ ত্বক ও সুস্থ শরীরের জন্য পর্যাপ্ত পানি পান করা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় ব্রণ কমানো, তাহলে শুধু পানির ওপর নির্ভর না করে ত্বকের ধরন অনুযায়ী সঠিক স্কিন কেয়ার, নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও জরুরি।
04/06/2026
আচ্ছা, যদি একটা সিরামই স্কিনকে ঠান্ডা করে, ব্রাইট করে, আবার দাগ কমাতেও সাহায্য করে?
অনেকদিন পর এমন একটা প্রোডাক্ট ব্যবহার করলাম, SKIN1004 Madagascar Centella Tone Brightening Capsule Ampoule! এর টেক্সচারটা খুবই দারুণ। হালকা, ওয়াটারি, একদমই স্টিকি না। স্কিনে লাগানোর সাথে সাথে ছোট ছোট ক্যাপসুলগুলো স্কিনে মেল্ট হয়ে যায় আর ত্বককে সুন্দর একটা হাইড্রেটেড গ্লো দেয়। আর এর মধ্যে থাকা ইনগ্রেডিয়েন্টগুলোও বেস্ট!
77% Centella Asiatica, এটা এই গরমেও স্কিনকে শান্ত ও ঠান্ডা রাখতে সাহায্য করে
4% Niacinamide স্কিন টোন ব্রাইট করতে কাজ করে
2% Tranexamic Acid ডার্ক স্পট ও পোস্ট-অ্যাকনে মার্কসের জন্য অসাধারণ
Vitamin C derivative স্কিনের উজ্জ্বলতা বাড়ায়
যাদের স্কিনে ব্রণের দাগ, অসমান স্কিন টোন বা ডালনেস নিয়ে চিন্তা আছে, তাদের জন্য এটা সত্যিই দারুণ একটা অপশন। সবচেয়ে ভালো ব্যাপার, এটা ব্রাইটেনিং সিরাম হলেও স্কিনকে কোনোভাবেই হার্শ বা ইরিটেটেড করে না। আর হ্যাঁ, দিনের বেলা অবশ্যই এটার সাথে সানস্ক্রিন ব্যবহার করবেন।
দারুন এই সিরামটা কিন্তু আমাদের ষ্টকেই পেয়ে যাবেন!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhanmondi
Dhaka
1209
