Medic Mir Azizur
Run by a Certified Medical Assistant. Dedicated to spreading health awareness and simple, reliable information for everyone.
It is not intended to be a substitute for professional medical advice,diagnosis or treatment.
1. Fever – (ফিভার) – জ্বর,
2. Pain – (পেইন) – ব্যথা,
3. Gripe – (গ্রাইফ) – পেট ব্যথা,
4. Pill – (পিল) – বড়ি,
5. Ulcer – (আলসার) – ক্ষত,
6. Leprosy – (লেপ্রসি) – কুষ্ঠ,
7. Cold – (কোল্ড) – সর্দি,
8. Cough – (কফ) – কাঁশি,
9. Cancer – (ক্যান্সার) – কাউট রোগ,
10. Diabetes – (ডায়াবেটিস) – বহুমূত্র,
11. Bandage – (ব্যান্ডেজ) – পট্টি,
12. Boil – (বয়েল) – ফোঁড়া,
13. Medicine – (মেডিসিন) – ঔষধ,
14. Piles – (পাইলস) – অশ্ব,
15. Patient – (পেশেন্ট) – রোগী,
16. Asthma – (অ্যাজমা) – হাঁপানি,
17. Tumour – (টিউমার) – টিউমার,
18. Typhoid – (টাইফয়েড) – টাইফয়েড,
19. Tetanus – (টিট্যানাস) – ধনুষ্টংকার,
20. Treatment – (ট্রিটমেন্ট) – চিকিৎসা,
21. Malaria – (ম্যালেরিয়া) – ম্যালেরিয়া,
22. Headache – (হেডঅ্যাক) – মাথা ব্যথা,
23. Toothache – (টুথঅ্যাক) – দাঁত ব্যথা,
24. Jaundice – (জন্ডিস) – পান্ডুরোগ,
25. Sweat – ঘাম ; কঠোর শ্রম,
26. Thirst – পিপাসা ; তৃষ্ণা ; আকাঙ্খা বা ব্যাকুলতা,
27. Tubercular – ক্ষয়রোগগ্রস্ত,
28. Tuberculosis– ক্ষয়রোগ ; যক্ষ্ণা,
29. Urine – প্রস্রাব ; মূত্র,
30. Yawn – হাই তোলা,
31. Vertigo – ঘূর্ণি রোগ,
32. Yellow-fever– গ্রীষ্ম প্রধান দেশের মারাত্মক জ্বরবিশেষ,
33. Leprosy – কুষ্ঠ,
34. Maniac – ক্ষিপ্ত ব্যক্তি;পাগল.
27/07/2026
জিভে ঘা দেখে অবহেলা করবেন না নাহলে এই সমস্যার সম্মুখীন হবেন 👇👇
১. জিহ্বায় সাদা ঘা না সারা ক্ষত
২. জিহ্বায় লাল ঘা ব্যথা বেশি
৩. জিহ্বায় কালো দাগ ক্যান্সারের লক্ষণ
৪. জিহ্বা ফুলে যাওয়া - শক্ত হওয়া
৫. জিহ্বা থেকে রক্ত পড়া
৬. খাবার গিলতে অসুবিধা হয
৭. ওজন হঠাৎ কমে যায়
৮. পেটে তীব্র ব্যথা- বমি হয়
এ্যাসিডিটির পেছনে ৫ টি কারন!!!!
কানের ইনফেকশনের ৭ টি লক্ষ্মণ!!!!!
26/07/2026
🍌কাঁচা কলা: সুস্থ জীবনের সহজ ও প্রাকৃতিক উপায় 🌿
কাঁচা কলা শুধু একটি সাধারণ সবজি নয়, এটি পুষ্টিগুণে ভরপুর একটি স্বাস্থ্যকর খাদ্য। নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা কলা খেলে শরীরের নানা উপকার হয়—
✅ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
✅ হজমশক্তি বৃদ্ধি করে
✅ হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ ওজন কমাতে সহায়ক
✅ হাড় ও মাংসপেশী শক্তিশালী করে
✅ মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সাহায্য করে
✅ পেটের আলসার প্রতিরোধে সহায়তা করে
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই সুস্থ জীবনের প্রথম ধাপ। আসুন, প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারকে দৈনন্দিন জীবনের অংশ করি। 💚
#কাঁচা_কলা
25/07/2026
🚨 "বাথরুমে যাওয়ার সময় জ্বালাপোড়া হচ্ছে? বারবার প্রস্রাবের বেগ আসছে? দয়া করে এটাকে 'সাধারণ সমস্যা' ভেবে অবহেলা করবেন না!" 🚨
আজকের ছোট্ট অবহেলাই কাল কিডনির মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে।
অনেকেই লজ্জায় কাউকে বলেন না। কেউ ভাবেন, "নিজে নিজেই ঠিক হয়ে যাবে।" কিন্তু ইউরিন ইনফেকশন (UTI) এমন একটি সমস্যা, যা অবহেলা করলে সংক্রমণ মূত্রনালী থেকে কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
⚠️ ইউরিন ইনফেকশন কেন হয়?
🔸 সারাদিন পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে। 🔸 দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার কারণে। 🔸 ব্যক্তিগত পরিচ্ছন্নতায় অসাবধানতার কারণে। 🔸 ডায়াবেটিস, গর্ভাবস্থা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে। 🔸 টাইট ও সিন্থেটিক অন্তর্বাস দীর্ঘক্ষণ ব্যবহার করলে।
🚩 যে লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না
❗ প্রস্রাবে জ্বালাপোড়া। ❗ বারবার প্রস্রাবের বেগ। ❗ অল্প অল্প প্রস্রাব হওয়া। ❗ তলপেট বা কোমরে ব্যথা। ❗ প্রস্রাবে দুর্গন্ধ বা ঘোলা রঙ। ❗ জ্বর বা কাঁপুনি (বিশেষ করে সংক্রমণ ছড়িয়ে পড়লে)।
🥗 ইউরিন ইনফেকশন হলে কী খাবেন?
✅ দিনে অন্তত ২.৫–৩ লিটার পানি পান করুন। ✅ ডাবের পানি পান করুন। ✅ চিনি ছাড়া ক্র্যানবেরি জুস খেতে পারেন। ✅ লেবু, কমলা, মাল্টা, আমলকীর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল খান। ✅ টক দই বা অন্যান্য প্রোবায়োটিক খাবার রাখুন খাদ্যতালিকায়।
🚫 যা যতটা সম্ভব এড়িয়ে চলবেন
❌ প্রস্রাব চেপে রাখা। ❌ অতিরিক্ত চা ও কফি। ❌ কোমল পানীয় ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয়। ❌ অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার। ❌ টাইট সিন্থেটিক অন্তর্বাস।
💙 যা অবশ্যই করবেন
✔️ প্রস্রাবের বেগ পেলেই টয়লেটে যান। ✔️ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। ✔️ বাথরুম ব্যবহারের পর সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করুন। ✔️ সুতি অন্তর্বাস ব্যবহার করুন। ✔️ লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং অ্যান্টিবায়োটিক শুরু করলে সম্পূর্ণ কোর্স শেষ করুন।
⚠️ জরুরি সতর্কতা
যদি প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, তীব্র কোমর ব্যথা হয়, উচ্চ জ্বর আসে, বমি হয় বা গর্ভাবস্থায় এমন লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যান।
❤️ মনে রাখবেন, ইউরিন ইনফেকশন লজ্জার নয়, চিকিৎসার বিষয়। সময়মতো চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি পুরোপুরি ভালো হয়ে যায়। কিন্তু অবহেলা করলে জটিলতা তৈরি হতে পারে।
📢 এই পোস্টটি অন্তত একজন মা, বোন, স্ত্রী বা বন্ধুর সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কাউকে বড় ধরনের কষ্ট থেকে বাঁচাতে পারে।
#ইউরিন_ইনফেকশন #স্বাস্থ্য_সচেতনতা
24/07/2026
ব্যথা অনুযায়ী সঠিক ঘুমের ভঙ্গি-
23/07/2026
Norix এই ওষুধ টা বর্তমান যুগের পোলাপান খুব ভালোভাবেই চিনে।
চিনবে না কেনো। যেভাবে ইজিলি ফার্মেসি তে পাওয়া যায় তাতে চেনার ই কথা। কিন্তু এটার ক্ষতিকর দিক সম্পর্কে যদি জানতো তাইলে মেয়েরা এগুলা ঘনঘন খাইতো না।
Norix মূলত একটা ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিল। যেটাতে লেভোনরজেস্টরল নামক হরমোন থাকে। এটা ওভুলেশন বা ডিম্বপাত বন্ধ করা এবং ডিম্বাণু কে জরায়ুতে প্রতিস্থাপন বাধা দেওয়ার মাধ্যমে প্রেগন্যান্সি প্রতিরোধ করে। এক মাসে সাধারণত এটি ১ বার খাওয়া যায়। এর বেশি খাওয়া উচিত না।
কিন্তু সাধারণ ডোজে এই ট্যাবলেটের সাইড ইফেক্ট আছে:
১. বমি
২. মাথা ঘুরানো, মাথা ব্যথা
৩.স্তনে ব্যথা
৪. পেটে ব্যথা
৫.মাসিকের রাস্তা দিয়ে ব্লাড যাওয়া
কিন্তু এটা যদি ঘন ঘন খাওয়া হয় লাইক একমাসে ৩/৪ বার খেলেন, তখন মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন;
১. পিরিয়ড অনিয়মিত হয়ে যায় এমনকি কোনো মাসে পিরিয়ড একেবারে নাও হতে পারে
২. অতিরিক্ত মুড সুইং হতে পারে।তখন দেখা গেলো আপনার গফ আপনারে আর সহ্য ই করতে পারতেছে না😂
৩. অনেক রোগীর থেকে শুনেছি, তারা বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে ঘনঘন Norix পিল খাইতো।বিয়ে হইছে অন্য জায়গায়।এখন বিয়ের পর বাচ্চা হচ্ছে না। বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে মেয়েটার জীবন ও নষ্ট,স্বামী টাও প্রতারিত হলো।
এজন্য Norix কে কখনো রেগুলার পিল হিসেবে ব্যবহার করবেন না।এটা শুধুমাত্র ইমারজেন্সি সিচুয়েশনে ব্যবহার করা হয়। তবে সেটা মাসে একবার এর বেশি ব্যবহার না করাই ভালো।
যে খাবারগুলো অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে!!!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chadpur
Faridpur
7801
