Molla Group
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Molla Group, Health/Beauty, Bagar Bazar, Gazipur sodhor, Gazipur.
07/08/2026
আফগানিস্তান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী। হাইরাতান বন্দরে তল্লাশির সময় একটি যাত্রীবাহী যানবাহন থেকে কৌশলে লুকিয়ে রাখা বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হাইরাতান বন্দরে একটি যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে গোপন স্থানে লুকিয়ে রাখা বৈদেশিক মুদ্রার বড় চালান উদ্ধার করে। জব্দকৃত অর্থের মধ্যে রয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৭২৫ ইউরো, ২০ হাজার ৪৮০ মার্কিন ডলার, ৭৮ হাজার ৫৮৫ কানাডীয় ডলার, ৫৯ হাজার ৯০০ অস্ট্রেলীয় ডলার, ১৪ হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার, ৩ লাখ ১৩ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ড, ৪২ হাজার ৫৫০ সুইস ফ্রাঁ এবং ৬ লাখ সৌদি রিয়াল।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উদ্ধার করা অর্থ অবৈধভাবে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে নিরাপত্তা বাহিনীর সতর্কতা ও সময়োপযোগী অভিযানের ফলে পুরো পাচারচেষ্টা ব্যর্থ হয় এবং বৈদেশিক মুদ্রাগুলো জব্দ করা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং অবৈধ অর্থপাচার প্রতিরোধে সীমান্ত ও বন্দরগুলোতে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।
Category
Website
Address
Bagar Bazar, Gazipur Sodhor
Gazipur
1700
Alerts
Be the first to know and let us send you an email when Molla Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
