Bake 'n joy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bake 'n joy, Health/Beauty, Gazipur.
হোমমেইড কেক এর বিশ্বস্ত ঠিকানা।
এখানে সকল ধরনের কেক পাবেন এবং যেকোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
পিক আপ পয়েন্ট : শ্রীপুর চৌরাস্তা, শ্রীপুর,গাজীপুর।
11/07/2026
এটা কি ফ্লেভারের কেক বলেন তো??
আমার পছন্দের একটা ফ্লেভার।
゚
11/07/2026
❤️❤️
10/07/2026
🍰 Bake 'n joy -এর ছোট্ট ভালোবাসার উদ্যোগ 🤍
আলহামদুলিল্লাহ, প্রতি মাসে আমরা একজন প্রেগন্যান্ট আপুকে সম্পূর্ণ ফ্রি একটি ৫০০ মিলি টাব কেক উপহার দিতে চাই। 💕
গর্ভাবস্থায় অনেক সময় প্রিয় খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। সেই ভালোবাসা থেকেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।
যা জানা প্রয়োজন:
🌸 প্রতি মাসে ১ জন আপুকে দেওয়া হবে।
🌸 কেকটি শ্রীপুর চৌরাস্তা থেকে নিজ দায়িত্বে পিকআপ করতে হবে। 🌸 হোম ডেলিভারি থাকবে না।
🌸 আবেদনকারীর নাম ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।
🌸 প্রতি মাসের ১০ তারিখে কেক দেওয়া হবে (প্রয়োজনে ১–২ দিন আগে বা পরে হতে পারে)।
কোনো লাইক, কমেন্ট বা শেয়ার করার বাধ্যবাধকতা নেই।
যদি আপনি একজন প্রেগন্যান্ট আপু হন এবং সত্যিই কেক খেতে ইচ্ছে করে, তাহলে নির্দ্বিধায় আমাদের ইনবক্স করুন। 💌
আল্লাহ যদি সামর্থ্য দেন, ভবিষ্যতে আরও বেশি আপুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ। 🤍
゚
06/07/2026
ছোট্ট রাজকন্যার জন্য ভালোবাসা দিয়ে তৈরি এই প্রিন্সেস থিম কেক। 👑🩷🦋
সাদা আর পিঙ্কের কোমল রঙ, প্রজাপতির ছোঁয়া আর ছোট ছোট ডিটেইলস—সব মিলিয়ে একদম স্বপ্নের মতো একটি কেক।
প্রতিটি কেকই আমাদের কাছে শুধু একটি অর্ডার নয়, বরং কারও বিশেষ মুহূর্তকে আরও সুন্দর করে তোলার একটি দায়িত্ব। ✨
Bake 'n joy – আপনার বিশেষ দিনকে আরও মিষ্টি করে তুলতে। 💕
゚
05/07/2026
আজকের এই স্পাইডার-ম্যান থিম কেকটি ছিল আমার স্কুল জীবনের এক প্রিয় বান্ধবীর ১১ মাস বয়সী ছোট্ট রাজপুত্রের জন্য। ❤️
ও ঢাকা থেকে এসে আমার কাছেই কেকের অর্ডার করেছে। এতগুলো অপশনের মাঝেও আমার কাজের উপর বিশ্বাস রেখে আমাকে বেছে নেওয়াটা সত্যিই অনেক বড় পাওয়া।
এমন ছোট ছোট ভালোবাসা আর সাপোর্টই একজন ছোট উদ্যোক্তার এগিয়ে যাওয়ার সাহস বাড়িয়ে দেয়।
আলহামদুলিল্লাহ, আমার বন্ধুদের এমন ভালোবাসা ও সমর্থনের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। 🤍
দোয়া করবেন, যেন সবসময় ভালোবাসা আর বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। 🌸
Bake 'n joy
゚
02/07/2026
> 💛 সব কেকের একটা গল্প থাকে, আর কিছু কেক শুধু তাদের সৌন্দর্য দিয়েই মন ছুঁয়ে যায়।
হলুদের কোমল সৌন্দর্য, কালো বো আর ছোট ছোট ডিটেইলস—সব মিলিয়ে একদম এলিগ্যান্ট একটি কাস্টম কেক। ✨
আপনার পছন্দের ডিজাইন ও থিমে কাস্টমাইজড কেক অর্ডার করতে ইনবক্স করুন। 🎂🤍
Bake 'n joy
01/07/2026
🤍 Simple doesn't mean ordinary, it means timeless.
সাদা রঙের স্নিগ্ধতা, গোল্ড লিফের এলিগেন্স আর ছোট্ট তিনটি লাল হৃদয়—এই ছোট্ট কেকেই লুকিয়ে আছে অনেক ভালোবাসা। ❤️
Mimi-র বিশেষ দিনটাকে আরও সুন্দর করে তুলতে আমাদের পক্ষ থেকে এই মিনিমাল ডিজাইন।
আপনার পছন্দের ডিজাইন ও ফ্লেভারে কাস্টমাইজড কেক অর্ডার করতে ইনবক্স করুন। ✨🎂
Bake 'n joy – প্রতিটি কেকে থাকে ভালোবাসার ছোঁয়া
゚
29/06/2026
📅 কিছু তারিখ শুধু ক্যালেন্ডারে থাকে না, হৃদয়েও থেকে যায়। ❤️
বিশেষ একটি দিনকে আরও স্মরণীয় করে রাখতেই এই Calendar Theme Cake। 🎂🌹
সাদা এলিগ্যান্ট বেস, লাল গোলাপ, গোল্ড লিফ আর ক্যালেন্ডারে মার্ক করা সেই প্রিয় তারিখ—সব মিলিয়ে ভালোবাসার একটি মিষ্টি প্রকাশ।
জন্মদিন, অ্যানিভার্সারি, প্রপোজাল কিংবা জীবনের যেকোনো বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এমন কাস্টমাইজড কেক হতে পারে দারুণ একটি উপহার। ✨
আপনার পছন্দের তারিখ, নাম, রঙ ও ডিজাইন অনুযায়ী কেক কাস্টমাইজ করে দেওয়া হবে।
📩 অর্ডার করতে ইনবক্স করুন।
Bake 'n joy – প্রতিটি কেকে থাকুক ভালোবাসার গল্প। ❤️🍰
゚
❤️❤️
゚
28/06/2026
পিন্টারেস্ট ভাইব একটা ডিজাইন।
ছোট বোনের এনিভার্সারী উপলক্ষে বানানো হয়েছে।
Bake 'n joy
゚
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Gazipur
