Mesk Amber
ATTAR STORE এ উন্নত মানের আতর ও
সুন্নাহ সামগ্রী পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।
হোয়াটস: 01770352691
উত্তম আমল কোনটি?
হজ্জ
21/10/2024
‘আব্বাস ইবনু ‘আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ্ (সাঃ) - কে বলতে শুনেছেন: যে ব্যক্তি সন্তুষ্টিচিত্তে আল্লাহকে রব্ব, ইসলামকে নিজের দ্বীন এবং মুহাম্মাদ (সাঃ) - কে রাসূল হিসেবে মেনে নিয়েছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। [১]
ফুটনোট: [১] হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/১৬০
সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ৩৮
হাদিসের মান: সহিহ হাদিস
18/10/2024
অন্তর থেকে আমানত তুলে নেয়া হবেঃ
হুজাইফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন :-
রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুটি কথা বলেছেন
১)একটি আমি নিজ চোখে দেখেছি, অপরটি দেখার অপেক্ষায় আছি। প্রথমটি হলো, মানুষের অন্তরের অন্তঃস্থলে আমানত অবতীর্ণ হয়েছে। এরপর তারা কুরআন ও সুন্নত শিখেছে। (এটি আমি প্রত্যক্ষ করেছি)
২)দ্বিতীয় যে কথা তিনি বলেছেন তা হলো, আমানত তুলে নেওয়া। তিনি বলেন, মানুষ একবার ঘুমাবে। তখন তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হবে। ফলে তার চিহ্ন থেকে যাবে তিলের দাগের মতো। এরপর ফের ঘুমাবে, তখন আমানতের অবশিষ্ট অংশও তার অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। ফলে ফোস্কার মতো তার চিহ্ন থেকে যাবে। যেমন তুমি যদি পায়ে আগুনের অঙ্গার চেপে ধরো তবে পায়ে ফোস্কা পড়বে। তুমি তাকে ফোলা দেখতে পাবে, কিন্তু তার ভেতর কিছুই নেই। এরপর লোকেরা দিনভর বেচাকেনা করবে, কিন্তু আমানতদারি দেখাবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর ফলে (আমানতদারির এতটাই অভাব দেখা দেবে যে) বলা হবে, অমুক গোত্রে একজন বিশ্বস্ত ব্যক্তি আছে! (মন্দ রসিকতার উদাহরণ এই হবে যে) কোনো ব্যক্তি সম্পর্কে বলা হবে বাহ! বাহ! তিনি কতই না জ্ঞানী, কতই না বুদ্ধিমান, কতই না বাহাদুর! অথচ তার অন্তরে সরিষার দান্য পরিমাণ ইমানও থাকবে না!( বুখারি:৬৪৯৭/৭০৮৬)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Hat Naogaon
1230
