PURE FOOD STALL
স্বাস্থ্যসম্মত খাবার মানুষের হাতে তুলে দিয়ে মানুষকে সুস্থ রাখতে সহযোগিতা করাই একমাত্র লক্ষ্য।
26/11/2024
খেজুরের গুড়:
খেজুরের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে।
যাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন, তাঁরা খেজুরের গুড় খেলে উপকার পাবেন। হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী।
খেজুরের গুড় শরীরের ভেতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বল বাড়াতে সাহায্য করে।
তবে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের খেজুরের গুড় খাওয়া একেবারেই নিষেধ।
26/11/2024
আসল গুড় চেনার সহজ উপায়
অনেকেই আসল গুড় চিনে কিনতে পারেন না। এবারের অ্যালবাম থেকে জেনে নিন আসল গুড় চিনে নেওয়ার ৫ উপায়।
১/৫
কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে খেয়ে দেখবেন। যদি একটু নোনতা লাগে তবে বুঝতে হবে এতে কিছু ভেজাল মেশানো রয়েছে।
২/৫
যদি গুড় খেয়ে দেখেন নোনতা লাগে তবে বুঝবেন গুড় নতুন নয়। গুড় যত পুরনো তাতে নুনের মাত্রা তত বেশি।
৩/৫
গুড় যদি একটু বেশি চকচক করে ঠিক স্ফটিকের মতো, তবে বুঝবেন গুড় যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ এতটা মিষ্টি ছিল না। তাতে প্রচুর পরিমাণে চিনি মেশানো হয়েছে।
৪/৫
গুড় কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম হয়, তবে বুঝবেন গুড় ভীষণ ভাল।
৫/৫
যদি গুড় একটু তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় অনেক সময় ধরে জ্বাল দেওয়া হয়েছে।
কারো বর্তমান বিএমআই বা আদর্শ ওজন স্বাভাবিক সীমার মধ্যে থাকলেও যদি ওজন ও মেদ ক্রমশ বাড়তে থাকে, তাহলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, পিত্তথলির পাথর ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও তাল মিলিয়ে বাড়ে।
শরীরের ওজন অতিরিক্ত হলে অনেক সমস্যা।
আবার শরীর শুকনা বা পাতলা হলেও সবাই জিজ্ঞেস করে ডায়াবেটিস আছে নাকি।
আসলে সুস্থ শরীর কোনটা??
02/11/2024
আপনি কি জানেন গর্ভবতী মা ও সন্তানের জন্য খেজুর কতটা উপকারী?
খেজুর গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী। খেজুরে উপস্থিত আয়রন নারীদের রক্তে ভরপুর করে। খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য। এ ছাড়া এটি শিশুর জন্মগত রোগও নিরাময় করে।
22/10/2024
Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
❤️ আপনি যদি শরীরের অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলতে চান তাহলে আপনাকে রীতিমতো ওজন কমানোর যুদ্ধে নামতে হবে।
❤️ কেউ যদি বলে শুধু এই প্রোডাক্টটি খেয়ে এত এত কেজি ওজন কমবে আার এই ফাঁদে পা দিয়েছেন তাহলে শরীরের বিভিন্ন অর্গান গুলোতে বিভিন্ন ধরনের জটিল সমস্যা দেখা দিতে পারে।
❤️ ওজন কমানোর জার্নিতে স্ট্রংলি অংশগ্রহণ করতে চাইলে কমেন্ট করতে পারেন।
সুস্থ থাকার জন্য যদি সময় দিতে না পারেন অসুস্থতা হবে আপনার নিত্য সঙ্গী।
14/09/2024
বিটরুট কি শিশুদের জন্য উপকারী না ক্ষতিকারক?
শিশু বিশেষজ্ঞরা বলছেন, বিটরুট শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী একটি খাবার। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি, কে ও ই এবং পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লৌহ, খনিজের মতো উপকারী উপাদান।
এসব উপাদান ডায়রিয়া, রাতকানা, বেরিবেরি, কৌণিক স্টোমাটাইটিস, রিকেট, গ্লোসাইটিস, অস্টিওম্যালাসিয়া ইত্যাদি শিশুদের বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস করতে পারে।
তাছাড়া শিশু যদি রক্ত স্বল্পতায় ভোগে তবে নিয়মিত খাওয়াতে পারেন বিটরুট সবজিটি। এ সবজি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
তবে বিটরুট শিশুকে খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। চিকিৎসকরা বলছেন, শিশুর বয়স ১ বছরের ওপরে হলেই কেবল শিশুকে বিটরুট খাওয়ানো যেতে পারে। এর আগে শিশুকে বিটরুট খাওয়ানো হলে তা শিশুর হজমে সমস্যা তৈরি করবে।
এক বছরের পর শিশুকে ২ চামচ করে বিটরুট খাওয়ানো শুরু করুন। এসময় শিশুর ডায়েটে সঙ্গে রাখুন অন্য সব প্রয়োজনীয় খাবার। তবে খেয়াল রাখবেন বিটরুট খাওয়ানোর পর ৪ দিনের মধ্যে শিশুর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে এ সবজি খাওয়ানো থেকে শিশুকে বিরত রাখুন। পরবর্তীতে শিশুকে বিটরুট খাওয়ানোর আগে অবশ্যই কোনো শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই শিশুকে খাওয়ান পুষ্টি সমৃদ্ধ সবজি বিটরুট।
15/08/2024
আপনি যদি শরীরে স্মার্ট একটা লুক আনতে চান, সুন্দর একটা Body Shape চান এবং আজীবন Glamour ধরে রাখতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে নিয়মিত ব্যায়াম করতে হবে। এর কোনো বিকল্প নাই।
10/08/2024
আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই।
জীবনে ধনসম্পত্তি অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত সর্বোচ্চ নেয়ামত আমাদের শরীরকে ইচ্ছামত ব্যবহার করি।
৯৯% এরও বেশি লোক সেই শরীরের যত্ন নিই না।
আমরা ৯৯% লোক জানিই না এই শরীরের যত্ন কিভাবে নিতে হয়।
হঠাৎ করে যখন অসুস্থ হয়ে পড়ি তখন সেই অর্জিত সমস্ত সম্পত্তি সেই অবহেলিত শরীরের চিকিৎসা করতে গিয়ে খরচ করে, পরিবারের সবাইকে নিঃস্ব করে, হয়তো তাদের উপর আরও ঋণের বোঝা চাপিয়ে দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহন করি।
আসুন সময় থাকতে সুস্থ থাকাটাকে প্রধান্য দিই।
আল্লাহর দরবারে সকলের সুস্থতা কামনা করছি। আমীন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
আজিজিয়া মজিদিয়া সড়ক
Hathazari
4330

08/10/2024