GreenLife

GreenLife

Share

সবুজেয় জীবন সবুজেয় শান্তি

02/08/2026

আলহামদুলিল্লাহ... 🤲
অনেক দিনের পরিশ্রম, ঘাম আর অপেক্ষার পর অবশেষে আমাদের পানের বরজ নামানোর কাজ সম্পূর্ণ করতে পেরেছি।
এই পথটা মোটেও সহজ ছিল না। প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জে ভরা। তবুও আল্লাহর ওপর ভরসা রেখে আমরা হাল ছাড়িনি।
আজ কাজ শেষ হয়েছে, কিন্তু কৃষকের স্বপ্নের পথ এখানেই শেষ নয়। এখন শুরু নতুন আশা—আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমে বরকত দান করেন, বরজকে সুস্থ রাখেন এবং ভালো ফলনের মাধ্যমে সব কষ্ট সার্থক করে দেন।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকল কৃষকের রিজিকে বরকত দান করেন।
আলহামদুলিল্লাহ, প্রতিটি সফলতার পেছনেই থাকে ধৈর্য, পরিশ্রম আর মহান আল্লাহর রহমত। 🌿💚

01/08/2026

অবশেষে আমাদের কাঙ্ক্ষিত আগাম ফুলকপির চারা আজ জমিতে রোপণ সম্পন্ন হলো। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিশ্রম ও অপেক্ষার পর নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন এই ফসলে বরকত দান করেন, সব ধরনের রোগ-বালাই ও প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন এবং পরিশ্রমের উত্তম প্রতিদান দান করেন। আমিন। 🤲💚

31/07/2026

আলহামদুলিল্লাহ! আমাদের কাঙ্ক্ষিত আগাম ফুলকপির চারা আজ তুলে নিচ্ছি। এখন শুরু হবে জমিতে রোপণের নতুন অধ্যায়। মহান আল্লাহর রহমতে যেন ভালো ফলন হয়—সবার কাছে দোয়া কামনা করছি। 🌱🤲

30/07/2026

"দেখুন এই অসহায় মুরুব্বি মানুষটিকে। চোখে দেখতে পান না, তবুও সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন পান বিক্রি করতে হাটে আসেন। আশা ছিল—আজ হয়তো কিছু বিক্রি হবে, পরিবারের মুখে দু'মুঠো খাবার তুলে দিতে পারবেন। কিন্তু পানের বাজার এতটাই খারাপ যে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতার দেখা মেলে না।
এই দৃশ্য শুধু একজন মানুষের নয়, হাজারো পানচাষি ও ক্ষুদ্র বিক্রেতার কষ্টের প্রতিচ্ছবি। তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হোক। আসুন, আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।"

27/07/2026

পানের খাঁচি বাঁধার কাজ চলছে। 🌿
যত্ন আর পরিশ্রমের প্রতিটি ধাপই একটি সুন্দর ও ফলনশীল বরজের ভিত্তি। আজকের এই খাঁচি বাঁধার কাজই আগামী দিনের ভালো মানের পান উৎপাদনের আশা জাগাচ্ছে। সকলের দোয়া ও শুভকামনা কামনা করছি। 💚 #পানচাষ #পানেরবরজ #কৃষকেরজীবন

26/07/2026

"আগাম ফুলকপি চাষের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই সময় নষ্ট না করে আমরা আগেভাগেই সব কাজ সেরে নিচ্ছি। বর্তমানে ব্যস্ত সময় পার করছি কপির বেড তৈরির কাজে। ভালোভাবে জমি প্রস্তুত ও বেড তৈরি করতে পারলে সুস্থ-সবল চারা রোপণ করা সহজ হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। ইনশাআল্লাহ, এবারও ভালো ফলনের আশা করছি।"

25/07/2026

আসসালামু আলাইকুম।
আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা বড় পানের বাজারে। বাজার ঘুরে যা দেখলাম, তা সত্যিই কষ্টের। পানের বাজার আজ খুবই খারাপ। ন্যায্য দাম না পাওয়ায় পানচাষিদের মুখে হাসি নেই, বরং হতাশা আর দুশ্চিন্তা স্পষ্ট।
যে কৃষক দিন-রাত পরিশ্রম করে পান উৎপাদন করেন, আজ সেই কৃষকই তার উৎপাদিত পানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। অনেকের চোখে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কেউ আবার লোকসানের বোঝা নিয়ে বাড়ি ফিরছেন।
আমাদের একটাই আবেদন—পানচাষিদের এই দুর্দশার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নজর দিন। ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক, যাতে কৃষক বাঁচে, কৃষি বাঁচে, আর দেশ এগিয়ে যায়।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে পানচাষিদের এই বাস্তব চিত্র সবার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

24/07/2026

পানের বরজের ব্যাড়ার সঙ্গে পানের লতা সুন্দরভাবে মিশে গেছে। আলহামদুলিল্লাহ, যত্ন আর পরিশ্রমের ফল এখন চোখে পড়ছে। দোয়া করবেন, যেন বরজটি সবুজে ভরে ওঠে এবং ভালো ফলন পাই। 🌿🍃

23/07/2026

"পানের বাজারে আজ মন্দা। আমরা এখন আছি ঝিনাইদহ জেলার ডাকবাংলা বাজারে। চলুন, সরাসরি দেখে আসি আজকের পানের বাজারের বর্তমান অবস্থা, কৃষক ও ব্যবসায়ীদের মুখে শুনি বাজারের বাস্তব চিত্র

22/07/2026

আলহামদুলিল্লাহ! একানির গাছগুলো অনেক ভালো হয়েছে। গাছে ফুটেছে সুন্দর সুন্দর ফুল। প্রকৃতির এই সৌন্দর্য আর পরিশ্রমের ফল দেখে মন ভরে যায়। দোয়া করবেন, যেন ভালো ফলন হয়। 🌼🌿

Want your business to be the top-listed Beauty Salon in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


01842567719
Jessore
7200