Natural Healthcare Center

Natural Healthcare Center

Share

ড্রাগ/ঔষধ মুক্ত সুস্থতার নিশ্চয়তা

09/06/2023

☘️☘️ সচেতনতামুলক পোস্ট।

🍀🍀প্রসঙ্গ:ডায়াবেটিসজনিত অন‌্যান‌্য শারীরিক জটিলতা।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকলে
আমাদের শরীর নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়।বাসা বাধে বিভিন্ন রোগ ও জটিলতা।আসুন আমরা এ সম্পর্কে কিছু তথ‌্য জেনে নিই ও চিকিৎসকের শরনাপন্ন হই।

🍀 মাইক্রোভাসকুলার জটিলতা:
👍ডায়াবেটিক রেটিনোপ‌্যাথি:এ রোগের প্রধানতম সমস‌্যা হলো চোখে কম দেখা, চোখে ছানি পড়া ইত‌্যাদি।

👍ডায়াবেটিক নিউরোপ‌্যাথি:এ রোগের প্রধানতম লক্ষণ হল হাত পা কামড়ানো, চিনচিন করে ব‌্যাথা করা, ঝি ঝি করা,অবশ হয়ে যাওয়া ইত‌্যাদি। গ্রামবাংলার মানুষ অনেকে এটাকে শিরার ব‌্যাথা মনে করে।

👍ডায়াবেটিক নেফ্রোপ‌্যাথি:এ রোগের তেমন লক্ষণ দেখা দেয়না তবে কিডনি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

🍀ম‌্যাক্রোভাসকুলার জটিলতা:
ডায়াবেটিসের কারনে রক্তে চর্বির পরিমান বেড়ে যায় এছাড়া দীর্ঘদিন ধরে কেউ এ রোগে আক্রান্ত থাকলে শরীরের রক্ত চলাচলের পথ সংকীর্ন হয়ে যায়।এ কারনে নিম্নোক্ত সমস‌্যাগুলির সুত্রপাত হয়। যেমন
👍হাই প্রেসার(হাইপারটেনশন)
👍হৃদরোগ(হার্টএটাক)
👍স্ট্রোক ও
👍হাত পায়ে ব‌্যাথা, গ‌্যাংগ্রিন অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে পায়ে পচন ধরা ইত‌্যাদি।

এছাড়া ডায়াবেটিসের কারনে শরীরের রোগপ্রতিরোধ ব‌্যবস্থা দূর্বল হয়ে যাওয়া,ঘন ঘন জ্বর হওয়া,কোথাও কেটে গেলে ঘা শুকাইতে দেরি হওয়া,খাবার হজমে সমস‌্যা হওয়া, যৌন দুর্বলতা ইত‌্যাদি নানাবিধ সমস‌্যা দেখা দেই।

আসুন আমরা সচেতন হই এবং দ্রুত চিকিৎসকের কাছে যাই সঠিক চিকিৎসার জন‌্য।
ধন‌্যবাদ।

ডা. রেজাউল কবীর।
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ‌্য)।
এমডি(নিউরোমেডিসিন-কোর্স),
বিএসএমএমইউ, ঢাকা।
সিসিডি(বারডেম)।

Want your business to be the top-listed Beauty Salon in Kaliganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


বামন্দী আখ-সেন্টার রোড, বামন্দী গার্লস স্কুলের পার্শ্বে, বামন্দী, গাংনী, মেহেরপুর
Kaliganj
7110

Opening Hours

09:00 - 13:00
14:30 - 20:00