A Beautiful Trip
এই পেইজে আপনারা সব ধরনের বিশ্বের সব সুন্দর স্থান গোলো দেখতে পারবেন
কথাগুলো সত্যিই অসাধারন,,
ভাবা যায় আমরা কোথায় আছি,!!
29/08/2022
যারা বিখ্যাত Interstellar সায়েন্স ফিকশন মুভিটি দেখছেন তারা নিশ্চয়ই এ দৃশ্যটির সাথে পরিচিত। এখানে দেখা যাচ্ছে মেয়ের বয়স তার বাবার থেকে ও বেড়ে গেছে। বাবা যৌবন রয়ে গেছে অথচ মেয়ে বৃদ্ধ হয়ে গেছে। এর কারণ হলো টাইম ডায়ালেশন বা কাল দীর্ঘায়ন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে, কোন বস্তু যত দ্রুত চলবে তার ক্ষেত্রে সময় তত দীর্ঘায়িত হতে থাকবে। কোন বস্তু যদি দ্রুত চলতে চলতে একসময় আলোর বেগ প্রাপ্ত হয় তাহলে তার ক্ষেত্রে সময় পুরোপুরি স্থির হয়ে যাবে।
ধরুন, আপনার বয়স 20 আপনার একজন যমজ ভাই আছে তাহলে তারো বয়স 20. এখন আপনি যদি একটি মহাকাশযানে চড়ে আলোর গতিতে (3×10⁸m/s) 10 বছর মহাকাশ ঘুরে এসে পৃথিবীতে ফিরে আসেন (কল্পনা) তাহলে দেখবেন আপনার যমজ ভাইয়ের বয়স 30 হয়ে গেছে কিন্তু আপনার বয়স সেই 20 ই রয়ে গেছে, আপনি যদি 30 বছর পর আসেন তাহলে দেখবেন আপনার যমজ ভাইয়ের বয়স 50 হয়ে গেছে অর্থাৎ বুড়ো হয়ে গেছে আর আপনার বয়স 20 ই রয়ে গেছে অর্থাৎ আপনি যৌবনই রয়ে গেছেন। এর কারণ হলো আপনার ভাই পৃথিবীতে স্থির থাকার কারণে তার সময় পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী অতিবাহিত হয়েছে কিন্ত আপনি আলোর গতিতে চলার কারণে আপনার ক্ষেত্রে সময় পুরোপুরি স্থির ছিলো যার কারণে আপনার বয়স বৃদ্ধি পায় নি। পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী 20 বছর অতিক্রম হলেও আপনার কাছে মনে হবে আপনি মাত্র কিছু মুহূর্ত অতিক্রম করেছেন।
এছাড়া শক্তিশালী মহাকর্ষ বল সময়ের গতিকে ধীর করে দিতে পারে। শক্তিশালী মহাকর্ষের উৎস হিসেবে বলা যেতে পারে কৃষ্ণ গহ্বর (Black hole) কে। কৃষ্ণ গহ্বরের অত্যাধিক ভর ও ঘনত্বের কারণে এর মহাকর্ষীয় ক্ষেত্র এতোটাই শক্তিশালী হয় যে এর ভেতর থেকে আলোক রশ্মি ও পর্যন্ত বের হতে পারে না। এই প্রবল মহাকর্ষীয় ক্ষেত্রের আশেপাশে কোনো স্পেসশিপ কে রাখা হলে স্পেসশিপের লোকেরা ভবিষ্যতে চলে যাবে। ধরুন, কৃষ্ণ গহ্বরের মহাকর্ষীয় ক্ষেত্রে একটি স্পেসশিপ এক মাস অবস্থান করলো তারপর পৃথিবী তে ফিরে গিয়ে স্পেসশিপের লোকেরা দেখবে পৃথিবীতে বেশ কয়েক বছর পার হয়ে গেছে অর্থাৎ তারা ভবিষ্যতে চলে এসেছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh Baghara

23/09/2024