Al Rahim Hawlader
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Rahim Hawlader, Health/Beauty, Mymensingh.
কথায় আছে—“কেতাবে আছে, গোয়ালে নাই।” অনেকের আশঙ্কা, এলডিসি থেকে উত্তরণ নিয়েও যেন এমন পরিস্থিতি না হয়, কাগজে উন্নয়নশীল দেশের মর্যাদা, কিন্তু বাস্তবে অর্থনৈতিক ভঙ্গুরতা।
এলডিসি উত্তরণ নিয়ে প্রশ্ন নতুন নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই বিষয়টি নিয়ে সতর্ক মত দেন, যেমনটা তিনি সবসময়ই করেছেন। আমরা দেখলাম, প্রফেসর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের সময় যখন এলডিসি থেকে উত্তরণের উদ্যোগের কথা ওঠে, তখন তিনি প্রশ্ন তুলেছিলেন, অর্থনীতি চাপে থাকলে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকলে, এমন বড়ো সিদ্ধান্ত নেওয়া কতটা সমীচীন, এর এক্তিয়ার আসলেই কি অন্তর্বর্তী সরকারের আছে?
বর্তমান সূচি অনুযায়ী আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা রয়েছে। কিন্তু বাস্তব চিত্র হলো, অন্তর্বর্তী সরকারের মাত্র ১৪ মাসেও দেশীয় ঋণ ১.১৩ লাখ কোটি টাকার বেশি বেড়েছে, যা সামগ্রিক ঋণ চাপ আরও বাড়িয়েছে; আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে কীভাবে দেশের অর্থনীতিকে কীভাবে আমুলে ধ্বংস করা হয়েছে। আমাদের দেশের রপ্তানি এখনও প্রায় পুরোপুরি তৈরি পোশাকনির্ভর, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ভয়ংকর চাপে। এলডিসি হিসেবে বাংলাদেশ European Union–এর EBA সুবিধায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, উত্তরণের পর ৮–১২% শুল্ক আরোপ হলে বৈশ্বিক বাজারে বিশেষ করে ভিয়েতনাম বা ভারতের সঙ্গে আমাদের প্রতিযোগিতা কঠিন থেকে কঠিনতর হতে পারে। উল্লেখ্য, European Union–এর EBA (Everything But Arms) সুবিধায় এলডিসি দেশগুলো ইউরোপীয় বাজারে প্রায় সব পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়।
ঋণের ক্ষেত্রেও বড়ো পরিবর্তন আসতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশ স্বল্পসুদের উন্নয়ন সহায়তা পেয়ে এসেছে; কিন্তু উন্নয়নশীল দেশে উত্তরণের পর সহজ শর্তের ঋণ কমে গিয়ে উচ্চসুদের বাণিজ্যিক ঋণের ওপর নির্ভরতা বাড়বে বলেই মনে করি। এতে কিস্তির চাপ ক্রমাগত বাড়বে, রিজার্ভে যথেষ্ট টান পড়বে, ডলারের সংকট তীব্রতর হতে পারে। একইভাবে World Trade Organization–এর TRIPS সুবিধা হারালে ওষুধের দাম বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। কৃষিতেও ভর্তুকি সীমিত করার চাপ তৈরি হতে পারে। World Trade Organization–এর TRIPS সুবিধায় এলডিসি দেশগুলো ওষুধসহ কিছু মেধাস্বত্বে অস্থায়ী পেটেন্ট ছাড় পেয়ে সস্তায় জেনেরিক পণ্য উৎপাদনের সুযোগ পায়।
সব মিলিয়ে প্রশ্নটা মর্যাদার চেয়ে প্রস্তুতির, পরিকল্পনার এবং সার্বিক ব্যবস্থাপনার
14/11/2024
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh
