E Moja
Addmission + Bcs..
myth?
sumptuous = বিলাসবহুল।
মনে রাখবে
ডায়মন্ড একটি আলুর জাত।
Peak?
Legend?
Embargo?
Listen : শুনো।
Stop : থামো।
Come here : এদিকে আসো।
Look here :এদিকে দেখো।
➤তুমি আর আমি, দুজনেই উচ্চমাধ্যমিকটা একসাথেই পাস করেছি। বয়সটা তখন ১৮। এরপর তুমি গেলা বিশ্ববিদ্যালয়ে আর আমি মেডিকেলে।
প্রথম সপ্তাহে হয়তোবা তুমি যখন বই ই কেনো নি, আমাকে তখন বসতে হয়েছে -"আইটেমের টেবিলে! "
তুমি হয়তোবা সপ্তাহে দুদিন ছুটি কাটাতে, আমি তখন অপেক্ষায় থাকতাম বৃহঃস্পতিবার রাতটার জন্য, সেটা যে ঈদের আগের চাঁদরাতের মতো আকাঙ্ক্ষিত।
বছর বাদেই যখন তোমার সেমিস্টার শেষের বইগুলো একপাশ করে স্তূপ তৈরি করে, আমাকে তখন একবছর আগের বইগুলো আবার নতুন করে নিয়ে পড়তে বসতে হয়।
তুমি হয়তোবা সামার ভ্যাকেশানে চিল করো আমি তখন হাপিত্যেশ করি টানা দু চার দিন বন্ধের।
তুমি হয়তোবা রোজা রেখে দুদিন ক্লাশ করতে হবে বলে আন্দোলন করো, আর আমি ভাবি শবে কদরের আগে বন্ধ কি এবারো দিবে না?
অতঃপর ৪ বছরেই তুমি গ্রাজুয়েট হয়ে বের হয়ে গেলে, আর আমি তখনো প্রফের গ্যাড়াকলে বন্দী।
তুমি ইন্টার্ন করতে লাগলে হয়তোবা কোন এসির বাতাসে ব্যাংক কিংবা কর্পোরেট অফিসে , আর আমার ইন্টার্ন হয় রাতজাগা লোহার খাট আর ১৫ ফুট উচুতে "বাতাসের চেয়েও শব্দ বেশি" ওয়ালা ফ্যানের সাথে।
ইন্টার্ন শেষে তুমি হয়তোবা হও বেতুনে কর্মকর্তা, আর আমি বেকার,বাবার কাছে লজ্জাশরমের মাথা খেয়ে পোস্টগ্রাজুয়েশন কোচিং এর জন্য টাকা চেয়ে বসি।
বিসিএস দিয়ে তুমি হয়তোবা অফিসের বড় একজন কর্মকর্তা, আর আমি?উপজেলায় নিজের টাকায় চেয়ার টেবিল কিনে রোগী দেখা এক হতভাগা।
তোমার প্রমোশান হয় সময়ের গড়ানোর সাথেই,আর আমারটা আটকে থাকে ডিগ্রী নেবার গ্যাড়াকলে।
তুমি হয়তোবা পরিবারকে সময় দেয়া নিয়ে টকশো করো টিভিচ্যানেলের পর্দায় , আর অনেক সময় আমার পরিবার রাতে আমার জন্য অপেক্ষা করতে করতে টেবিলেই ঘুমিয়ে যায়
বেশ কবছর বাদেই সরকার তোমাকে দেয় সরকারী গাড়ি,প্রহরী আর আমার কর্মস্থলে নিরাপত্তা চাওয়াটাই বাড়াবাড়ি।
তোমার সামনে যেতেই লোক ভয়ে কাচুমাচু হয়ে যায় , আর আমি এখন আগেই পথেই গত হয়ে আসা রোগীর পাষন্ড এটেড্যান্সদের দেখে পিলে চমকে যাই।
তোমার নামে মামলা করবে সে সাহস আছে কোন সাধারনের?
তুমিই এখন কর্তা, তুমিই সরকার ,
আর আমি বিনা দোষে অপরাধী!
তবুও সাধারনে বলে কম হয়েছে, আরো বেশি দরকার।
একমাসের বেতন একটু দেরীতে পাবার স্বাদ কি কখনো তুমি পেয়েছো? কিন্তু তুমি কি জানো -এমবিবিএসের পরে আরও পাচটা বছর আমি ২০ হাজার টাকায় (অনিয়মিত বেতন) শ্রম দিয়ে গিয়েছি সকাল সন্ধ্যা শুধু অভিজ্ঞতার সার্টিফিকেটের জন্য?
দিনশেষে তুমি সবার শ্রদ্ধেয়, সবাই ডাকে স্যার ,
আর আমি এক কসাই ডাক্তার !!!
☞দোষটা আসলে আমার ই,
তুমি নিজেকে নিয়ে ভেবেছিলে,পরিবার নিয়ে ভেবেছিলে।
⊕আর আমি লোভী ছিলাম, মৃত্যুর সাথে জিতে আসা মানুষগুলোর মায়া মাখা হাতের পরশের লোভী , রক্তাক্ত মানুষটার বন্ধ চোখ খুলে পৃথিবীটা নতুন বিস্ময়ে দেখার অনুভূতিটা দেখবার লোভে লোভী। কিংবা বাবা মা এর মুখে শুনে আসা তথাকথিত "সম্মান" এর লোভী।
আমি আমার নিজ অর্জনের দোষে দোষী ,আমি দোষী ১৮ বছর বয়সে নেয়া এক ভূল সিদ্ধান্তের।
ক্ষমা করো আমায়।
Collected post
© to the owner
প্লিজ সাপোর্ট করুন আমার পেইজ টা কে।
আমার কাছে প্রধানমন্ত্রীত্ব কিছুই না। প্রধানমন্ত্রী হলে বহু আগেই হতে পারতাম
বলনেম মাননিয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা
Category
Address
Narayanganj
ZIP
Alerts
Be the first to know and let us send you an email when E Moja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
