Jannatul Pakhi

Jannatul Pakhi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jannatul Pakhi, Health/Beauty, Satkhira.

03/11/2025

অনেক নতুন মায়েরা সন্তান জন্মের কিছুদিন পর হঠাৎ করেই প্রচুর চুল পড়তে দেখে ভয় পেয়ে যান। আয়নায় নিজের চুলকে আগের মতো ঘন না দেখে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আসলে এটা একেবারেই স্বাভাবিক একটি প্রক্রিয়া।
✓ কেন হয় প্রসব-পরবর্তী চুল পড়া?
গর্ভাবস্থায় শরীরে হরমোনের (বিশেষ করে ইস্ট্রোজেন) মাত্রা বেড়ে যায়। এই হরমোন চুলের বৃদ্ধির সময়কাল বাড়িয়ে দেয়, ফলে গর্ভাবস্থায় চুল তুলনামূলক কম পড়ে ও ঘন লাগে।
শিশু জন্মের পর ইস্ট্রোজেন হরমোন দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তখন গর্ভাবস্থায় যেসব চুল ঝরার কথা ছিল, সেগুলো একসাথে ঝরতে শুরু করে। এ কারণেই প্রসব-পরবর্তী মাসগুলোতে চুল পড়া হঠাৎ বেড়ে যায়।
✓ কখন থেকে শুরু হয় ও কতদিন থাকে?
• সাধারণত সন্তান জন্মের ২-৪ মাস পর থেকে চুল পড়া শুরু হয়।
• বেশিরভাগ ক্ষেত্রে ৬-১২ মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যায়।
এটা কি স্থায়ী সমস্যা?
না। এটি অস্থায়ী। চুলের গোড়া (hair follicle) স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় না। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
করণীয়
1.প্রতিরোধ করা কঠিন: প্রসবোত্তর চুল পড়া প্রতিরোধের জন্য বিশেষ কিছু করার নেই, তবে এ বিষয়ে আগে থেকে জেনে রাখলে অবাক হওয়ার কিছু নেই।
2.চুলের যত্ন নিন: চুল পড়া কমাতে স্বাস্থ্যকর খাবার, যেমন - ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার, গ্রহণ করুন।
3.চুলের স্টাইল: চুল অতিরিক্ত টানটান করে না বেঁধে হালকাভাবে বাঁধুন। কড়া কেমিক্যাল বা হিট এড়িয়ে চলুন।
4.ধৈর্য ধরুন: সাধারণত ৬ থেকে ১২ মাসের মধ্যে চুল পড়া কমে যায় এবং চুল আগের অবস্থায় ফিরে আসে।
5.ডাক্তারের পরামর্শ: যদি অতিরিক্ত চুল পড়ে বা চুল পড়ার সঙ্গে অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত
Pakhi

31/10/2025

ফ্রিজি, ড্রাই, স্প্লিট এন্ডস বা ড্যামেজ হেয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন?**চুলের ডগা ভেঙে যাচ্ছে? স্প্লিট এন্ডস-এর কারণে বারবার চুল কাটতে হচ্ছে?**
😊😊এই সমস্যার **স্থায়ী সমাধান খুঁজছেন?

** হোমমেড সিরাম** নিয়মিত ব্যবহারে:
1. চুল ঝরঝরে, সিল্কি ও চকচকে
2. জট কমে, সহজে ম্যানেজ করা যায়
3. শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল রিপেয়ার হয়
4. **স্প্লিট এন্ডস প্রতিরোধ** করে, চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল
5. লাইটওয়েট ও নন-স্টিকি – **সব ধরনের চুলের জন্য উপযোগী**

**ব্যবহারবিধি:**
শ্যাম্পু-কন্ডিশনারের পর **টাওয়েল-ড্রাই** (হালকা ভেজা) চুলে ৩-৪ ফোঁটা সিরাম নিয়ে **চুলের লেন্থে** ভালো করে লাগান।
চাইলে রাতে লাগিয়ে সকালে শ্যাম্পু করুন।

**টিপস:**
1. **সপ্তাহে ২-৩ বার** ব্যবহারে **সেরা ফলাফল**।
2. **শুধু চুলের লেন্থে**, স্ক্যাল্পে নয়।

Pakhi

29/10/2025

#খুশকি ও চুলকানিকে না বলুন!
খুশকি নিয়ন্ত্রণে রাখতে চুল নিয়মিত পরিষ্কার রাখুন, মানসিক চাপ কমান এবং স্বাস্থ্যকর খাবার খান। এর সঙ্গে ঘরে থাকা এই ৫টি উপকরণ নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্প থাকবে সতেজ, চুল হবে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত।
ঘরোয়া উপকরণে খুশকি সমাধান
১. নারকেল তেল + লেবুর রস
২ চামচ নারকেল তেলে ১ চামচ লেবুর রস মিশিয়ে হালকা গরম করুন। স্ক্যাল্পে ম্যাসাজ করে ৩০ মিনিট রাখুন। শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। (সপ্তাহে ২ বার)
২. মেথি বীজ
রাতে ২ চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে স্ক্যাল্পে লাগান। ২০-৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। (সপ্তাহে ২-৩ বার)
৩. অ্যালোভেরা জেল
তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এটি চুলকানি কমায় ও স্ক্যাল্পকে ঠান্ডা রাখে। (সপ্তাহে ২ বার)
৪. বেকিং সোডা
১ চামচ বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট বানান। ভেজা চুলে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ৫ মিনিট পর ভালো করে ধুয়ে শ্যাম্পু করুন। (সপ্তাহে ১ বার)
৫. নিম পাতা
এক মুঠো নিম পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন। শ্যাম্পুর পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। অ্যান্টি-ফাঙ্গাল গুণ খুশকির মূল কারণ দূর করে। (সপ্তাহে ২ বার)

#টিপস: যেকোনো উপকরণ প্রথমবার লাগানোর আগে হাতের ত্বকে টেস্ট করে নিন। অ্যালার্জি হলে বন্ধ করুন।
কোনটা প্রথমে ট্রাই করবে? কমেন্টে জানাও! 😊
Pakhi

17/10/2025

সুন্দর স্কীন কে না পেতে চাই।শীত তো চলেই আসলো। অলসতা না করে ত্বকের ধরণ অনুযায়ী রুটিন মেনে চলুন। আপনার স্কীন উজ্জ্বল ও টানটান থাকবে এই শীতে।
Pakhi

16/10/2025

#চুল পড়া শুধু সৌন্দর্যের ক্ষতি নয়, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়।
কারণ বুঝে সমাধান নিলে চুল পড়া অনেকটাই রোধ করা সম্ভব।

চুল পড়ার প্রধান কারণ

1️⃣ স্ট্রেস ও ঘুমের অভাব – হরমোনের ভারসাম্য নষ্ট করে।
2️⃣ পুষ্টিহীন খাদ্যাভ্যাস – আয়রন, প্রোটিন ও ভিটামিনের ঘাটতি।
3️⃣ অতিরিক্ত কেমিক্যাল/হিট ব্যবহার – ডাই, স্ট্রেইটনার, হেয়ার ড্রায়ার।
4️⃣ স্ক্যাল্পের সমস্যা – খুশকি, সংক্রমণ বা ত্বকের প্রদাহ।
5️⃣ হরমোনাল পরিবর্তন – গর্ভধারণ, থাইরয়েড সমস্যা বা PCOS।
6️⃣ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া – কিছু অ্যান্টিবায়োটিক, ব্লাড প্রেসার বা ডিপ্রেশন ওষুধ।

চুল পড়া প্রতিরোধের উপায়

1. সুষম খাবার খান – প্রতিদিন প্রোটিন (ডিম, মাছ, মুরগি, ডাল), আয়রন (শাকসবজি, কলিজা), ভিটামিন ই ও বায়োটিন (বাদাম, ফল) খেলে চুল ঝরার সমস্যা কমে।

2. স্ট্রেস কমান – মানসিক চাপ চুল পড়ার বড় কারণ, তাই পর্যাপ্ত ঘুম ও রিল্যাক্স থাকা জরুরি।

3. কেমিক্যাল এড়িয়ে চলুন – অতিরিক্ত রঙ, স্ট্রেটনিং বা পার্ম করলে চুল দুর্বল হয়ে যায়।

4. প্রচুর পানি পান করুন – শরীর হাইড্রেটেড থাকলে চুলও হেলদি থাকে।

5. মৃদু শ্যাম্পু ব্যবহার করুন – খুব বেশি কেমিক্যালযুক্ত শ্যাম্পু এড়িয়ে হারবাল বা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন।

6. গরম পানি এড়িয়ে চলুন – মাথায় গরম পানি দিলে চুলের গোড়া দুর্বল হয়।

Pakhi

15/10/2025

সুন্দর হতে কে না চাই। প্রতি দিন ৩০ মিনিট সময় নিজের জন্য দেওয়া প্রয়োজন।
স্কীনকেয়ার রুটিন নিয়মিত অনুসরণ করলে বয়সের ছাপ পড়বে না।তার পাশাপাশি খাদ্য তালিকা অনুসারে খাওয়া উচিত। ঘরোয়া ভাবে নিজে বাসায় বসে স্কীনকে টানাটান ও উজ্জ্বল করে তোলা সম্ভব।
Pakhi

14/10/2025

চুল আমাদের সৌন্দর্যের একটি বড় অংশ। কিন্তু অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি, যা চুলের স্বাস্থ্য নষ্ট করে। চলুন, জেনে নিই কী কী ভুল এড়ানো উচিত এবং কীভাবে চুলের সঠিক যত্ন নেওয়া যায়।
এড়ানো উচিত যে ভুল গুলো :
1.অতিরিক্ত বা কম ধোয়া।
2.শুষ্ক চুলে শাম্পু না করা।
3.চুল ঘষে মোছা।
4.গরম জল ব্যবহার ইত্যাদি।
সঠিক ব্যবহার চুলের:
1.সপ্তাহে দু'বারের বেশি না ধোয়া।
2.চুল ধোয়ার আগে ভালোভাবে ভিজিয়ে নেওয়া।
3. মাথার ত্বকে শ্যাম্পু প্রয়োগ করা।
4.আলতো করে মোছা এবং হালকা গরম জল ব্যবহার করা উচিত।

Pakhi

09/10/2025

#রাতে চুলের যত্ন
উজ্জ্বল, স্বাস্থ্যকর চুল কে না চায়? রাতের কয়েকটি সহজ অভ্যাস আপনার চুলকে করে তুলতে পারে আরও ঝলমলে!রাতে চুলের যত্ন নিতে, ঘুমানোর আগে ছোট্ট কাজগুলো করলে আপনার চুল থাকবে উজ্জ্বল ও ঝলমলে।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে চুল আলতো করে বিনুনি করে নিন বা হালকা করে বেঁধে রাখুন, এতে জট ও ভেঙে যাওয়া কমবে। হালকা তেল বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন, যা চুলকে আর্দ্র ও মজবুত রাখবে। ভেজা চুলে তেল না দিয়ে, হালকাভাবে আঁচড়ে নিন এবং একটি সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করুন, যা চুলের ঘর্ষণ কমিয়ে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
Pakhi

08/10/2025

চুল ছোট হোক বা বড়, ঘুম থেকে ওঠার পর চুল এলোমেলো এবং জট পাকানোই দেখতে লাগবে। আমাদের সবারই কমবেশি প্রতিদিন জট পাকানো চুলের মুখোমুখি হতে হয়। আর যদি লম্বা চুল হয়; তবে তো কথাই নেই। জট ছাড়াতে গিয়ে অনেক সময় লেগে যায়। তার উপরে আছে জট ছাড়াতে গিয়ে চুল ছিঁড়ে যাওয়ার পেইন।ড্রাই ও ড্যামেজ চুলে কিন্তু জট বেশি হয়। তাই আমাদের চুলটাকে হেলদি রাখা খুবই ইম্পরট্যান্ট। কীভাবে চুলে জট পাকানো রোধ করবেন সেটা নিয়েই আমার আজকের টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই, চুলে জট পাকানো রোধ করতে গুরুত্বপূর্ণ টিপস:
চুল থেকে জট ছাড়াতে চুলকে কয়েকটি ভাগে ভাগ করুন, এরপর কন্ডিশনার বা ডিট্যাঙ্গলিং স্প্রে লাগিয়ে মোটা দাঁতের চিরুনি বা আঙুল দিয়ে চুলের ডগা থেকে শুরু করে উপরের দিকে আলতোভাবে জট ছাড়ান।
Pakhi

06/10/2025

🍂চুলকে হাইড্রেটেড ও স্বাস্থ্যোজ্জ্বল রাখার সহজ গাইড 🍂
চুল আমাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু শুষ্ক, রুক্ষ এবং নিষ্প্রাণ চুল আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। চুলের স্বাস্থ্য বজায় রাখতে হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিদিন অন্তত ৩/৩.৫ লিটার পানি পান করুন৷ পানি শরীরের অনেক রোগ প্রতিরোধ করা,স্কিন হাইড্রেটেড রাখার পাশাপাশি আপনার চুলকেও পর্যাপ্ত হাইড্রেশন দিবে।স্ক্যাল্পের PH ব্যালেন্স ঠিক রাখে সেই সাথে ফলিকল ও সুস্থ থাকে।চুল হয়ে ওঠে স্বাস্থ্যজ্জ্বল ও শাইনিং । শরীরে পানির ঘাটতি হলেও অনেক বেশি চুল ঝরে,চুল রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। তাই নিয়োমিত পানি পান করুন 🍂
কীভাবে শুষ্ক চুলকে হাইড্রেটেড রাখবেন?
১. সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। (সালফেট-মুক্ত বা হাইড্রেটিং ফর্মুলা)
২. প্রাকৃতিক মাস্ক ব্যবহার করুন।(যেমন, মধু, অ্যালোভেরা, ডিম)
৩. নারকেল তেলের ব্যবহার করুন।
৪. প্রচুর পানি পান করুন।

#হেয়ার কেয়ার রুটিন
1.চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে আলতো করে পানি ঝরিয়ে নিন।
2.চুলকে দীর্ঘস্থায়ীভাবে হাইড্রেটেড রাখতে নিয়মিত ও সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।

যা এড়িয়ে চলুন
অতিরিক্ত তাপের ব্যবহার এড়িয়ে চলুন, যেমন হেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনার, অতিরিক্ত রাসায়নিক পণ্য বা ঘন ঘন চুল রঙ করা থেকে বিরত থাকুন।

Pakhi

Want your business to be the top-listed Beauty Salon in Satkhira?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Satkhira