Ramdha Bazar Sylhet
Awesome Place For Ramdha Bazar
28/05/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রামধা বাজারে উজানডাকী গ্রামের
সামাদ ভাই আমাদের মাঝে আর নেই,
আজ জাফলং থেকে আসার পথে কানাইঘাট বড়চতুল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন। এই সংবাদ মেনে নেওয়া সত্যিই অনেক কষ্টের।
আল্লাহ তায়ালা যেন প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
আমিন
Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
🌥️ "সুরমার বুকে মেঘের ছায়া, প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা। জীবন যেমনই হোক, নদীর মতো চলতে থাকো — শান্ত, গভীর, আর নিজের গতিতে।" 🌊
14/07/2025
ফেরার অপেক্ষা
সে যখন প্রথম বিদেশ পাড়ি দিল, বাবা মায়ের চোখে ছিল গর্ব, আর বুকের ভেতরে ছিল কান্না।
তিনটা ব্যাগ, কিছু জামা-কাপড়, আর মা, বাবা-র বুক ভরা আশা।"
মা বলেছিল, "সুযোগ পেলেই ফোন দিস বাবা... আমি অপেক্ষা করবো।"
প্রথম প্রথম সবকিছু নতুন লাগত, আলো ঝলমলে শহর, উঁচু বিল্ডিং, অন্য ভাষা, কিন্তু রাতে বিছানায় শুয়ে চোখ ভিজে যেত। মায়ের হাতের ভাতের গন্ধ মনে পড়তো, আর গ্রামের সেই বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে থাকা শৈশব।
একদিন ফোনে মা বলল, "তুই আসিস না বাবা, তোর কষ্টে গড়া টাকা আমি ছুঁয়ে দেখলেই শান্তি পাই।"
সে বুঝলো, মা শুধু ছেলের ফেরার অপেক্ষায় নয়, ছেলের স্বপ্ন পূরণ হোক-এই চাওয়াতেই বাঁচে।
তারপর কেটে গেল সাতটা বছর। একদিন হুট করে ফোনে খবর এল-মা নেই।
সে চিৎকার করেছিল, কিন্তু কেউ শুনেনি। তার পাশে তখন শুধু একটা বালিশ, একটা ভাঙা ফোন, আর একগাদা টাকা...
সেই টাকায় সে দেশে ফিরেছিল ঠিকই-কিন্তু মায়ের মুখ আর দেখা হয়নি। মা শুধু অপেক্ষা করেছিল... সে আসবে বলে।
যারা নিজের সবকিছু ছেড়ে দেয়, যেন অন্যদের মুখে একটু হাসি ফুটে। কিন্তু নিজে? ভিতরে ভিতরে হারিয়ে যায় চুপচাপ....
Ramdha Bazar Sylhet
03/08/2024
এক দফা..🇧🇩
26/06/2024
হুম তাই 🥀
05/10/2020
22/09/2016
This is our Surma River
Click By SR....!
25/04/2016
আল্লাহ তুমি সাবাইকে হেফাজতে রেক। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল
ও টানা বর্ষনে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেটের
জৈন্তাপুর, জাফলং পানির নিচে। জৈন্তাপুর ও জাফলংয়ের
অনেকাংশ তলিয়ে গেছে।
এদিকে, শনিবার বিকেল থেকে অন্যান্য এলাকাতেও ঢুকতে শুরু
করেছে পানি। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি
আরো অবনতি হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর ও জাফলংয়ে
বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে পাহাড়ি ঢল নেমে বন্যার
আশংকা করা হচ্ছে। গোয়াইনঘাট উপজেলার জাফলং, লন্ডনী
বাজার, সংগ্রাম পুঞ্জি, রাধা নগর, মামার দোকান পানির
নীচে তলিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির
খবর পাওয়া যায়নি।
24/04/2016
হঠাৎ করেই গোয়াইনঘাটে বন্যার আভাস দেখা দিয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি | উপজেলার নিম্নাঞ্চলে
আজ শনিবার সন্ধ্যারপরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাহাড়ী ঢলে (ঘোলায়) গোয়াইনঘাট উপজেলার জাপলং,নগর এলাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ অবস্থানের জন্য মানুষ ছুটোছুটি করছেন বলে জানাগেছে
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Sylhet
3100
