Bulbul Ahommed
আমি আমার মত, নিজের সুখ দুঃখ নিয়ে নয় বা ভাবলাম কিন্ত অন্যায় গুলো আমি মানতে পারি না, তাই প্রতিবাদ
29/03/2026
আজ লিখতে বসে হাত কাঁপছে…
কথাগুলো গলায় আটকে যাচ্ছে…
তবুও লিখতেই হচ্ছে… কারণ আর চুপ করে থাকতে পারছি না।
২০১১ সালের পর যখন -এর ঝড়ে সবকিছু বদলে যাচ্ছিল,
আর ভেঙে পড়ছিল—
তখন আমি দেখেছি…
কিভাবে মানুষ নিজের আদর্শ, নিজের দল, নিজের বিবেক—সব বিক্রি করে দেয়।
সেই সময় একজন মানুষকে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম—
…
আর আমি ভেবেছিলাম—
“সবাই যদি ছেড়ে যায়… আমি ছাড়বো না…”
আমি কথা রেখেছিলাম দাদা…
কিন্তু আপনি রাখেননি… 💔
আমি ১০০ কিমি দূরে সভায় গেছি…
অনেক দিন না খেয়ে গেছি…
রোদে পুড়ে গেছি…
পকেটে টাকা ছিল না…
তবুও গেছি…
কারণ আপনি ছিলেন আমার বিশ্বাস… আমার ভালোবাসা…
নিজের টাকায় মোবাইল কিনেছি…
ভিডিও করেছি… লাইভ করেছি… এডিটিং করেছি…
কারণ আমি চাইতাম—আপনার কথা মানুষের কাছে পৌঁছাক…
আমি কিছু চাইনি দাদা…
একটুও না…
👉 না টাকা
👉 না পদ
👉 না টিকিট
শুধু চেয়েছিলাম—
একটু খোঁজ… একটু মূল্য… একটা “তুই আছিস” এই কথাটা…
কিন্তু আজ বুঝলাম—
আমি ছিলাম না কারো কাছে কিছুই…
যেদিন পকেটে ১০০ টাকা জোগাড় করতে পারতাম…
সেদিনই বহরমপুর যেতে পারতাম…
৪৫ টাকা যাওয়া… ৪৫ টাকা আসা…
আর সারাদিন শুধু জল খেয়ে কাজ…
কেউ জিজ্ঞেস করেনি—
“তুই খেয়েছিস?”
“তুই বেঁচে আছিস?”
আমি চুপ ছিলাম…
কারণ আমি ভালোবাসতাম…
২০২১ সালে করোনা সময়—
খালি পকেটে পুরো জেলা ঘুরেছি…
দায়িত্ব নিয়েছি… কাজ করেছি…
তবুও কেউ একটা ১০ টাকাও হাতে দেয়নি…
আমি তখনও চুপ…
কারণ আমি বিশ্বাস করতাম…
কিন্তু যখন দেখলাম—
যারা টাকায় এসেছে তারা “আপন”…
আর আমরা… আমরা “অপ্রয়োজনীয়”…
তখন ভিতরটা ভেঙে গেল…
সবচেয়ে কষ্টের জায়গা—
বিশ্বাস ভাঙা…
যাদের প্রার্থী করার কথা…
শেষ মুহূর্তে তাদের ফেলে দেওয়া…
ফোন ধরা বন্ধ… সম্পর্ক বন্ধ…
এই কি রাজনীতি?
এই কি ভালোবাসার মূল্য?
আজ আমি ভেঙে গেছি দাদা…
পুরো ভেঙে গেছি…
আমি কোটি টাকার লোভ ছেড়ে দিয়েছিলাম…
শুধু আপনার পাশে থাকার জন্য…
কিন্তু আজ বুঝলাম—
আমি ভুল ছিলাম…
তাই আজ লিখে জানিয়ে দিচ্ছি—
🔴 অবহেলার কারণে আমি কংগ্রেস ছাড়ছি
🔴 অপমানের কারণে আমি কংগ্রেস ছাড়ছি
🔴 মূল্যহীনতার কারণে আমি কংগ্রেস ছাড়ছি
🔴 বিশ্বাসভঙ্গের কারণে আমি কংগ্রেস ছাড়ছি
🔴 কর্মীদের অসম্মানের কারণে আমি কংগ্রেস ছাড়ছি
আজকের এই লেখা কোনো রাজনীতি নয়…
এটা একটা ভাঙা হৃদয়ের আর্তনাদ…
হয়তো আজ আমার কথা কেউ শুনবে না…
হয়তো কেউ গুরুত্ব দেবে না…
কিন্তু একদিন…
এই কথাগুলোই আপনার দরকার হবে দাদা…
একদিন আপনি বুঝবেন…
যারা নিঃস্বার্থ ছিল… তাদের হারানোর কষ্ট কেমন…
আমি যাচ্ছি…
কিন্তু আমার ভালোবাসা… আমার কষ্ট… আমার সত্যিটা রেখে যাচ্ছি…
😔
#ভাঙা_মন
#অবহেলা
#প্রতিবাদ
#সত্যি
দাদা, দাদা | অধীর চৌধুরীকে নিয়ে নতুন গান | A new Song for Adhir Chowdhury s |
আমি আগেও বলেছি আবারও বলছি নওদা বিধান সভায় তৃণমূলের প্রার্থী আর কেউ নয় শাহিনা মমতাজই - এবার যদি কংগ্রেসের কোনো সৎ ও ভালো মুখকে প্রার্থী করে তাহলে বাজিমাত কংগ্রেসের হবে, আমার চোখে নওদার যোগ্য মূখ ডক্টর শাহনওয়াজ খান
মাননীয় অধীর চৌধুরীর ভাবনা অনুযায়ী নওদা বিধানসভাতেও তৃণমূলের কোনো ছাটমাল কংগ্রেসের প্রার্থী হবে না - সেক্ষেত্রে ডক্টর বা প্রফেসরের জায়গা হতে পারে
গান টি শুনুন #কংগ্রেস #ভাইরালভিডিওシ #গ্রামের #মানবিক #মোটিভেশন #স্পীচ
সুনো কংগ্রেস সময় আছে আসল কর্মীদের সন্মান দাও | আমার প্রতিবাদ হাজারো অপমানিত আসল কর্মীদের আর্তনাদ | #কংগ্রেস
রোজার মাসেও রেহাই নেই , প্রতি রাতে আলি নগর গ্রামের মধ্যে দিয়ে ট্রাক্টর চলাচল করছে , রাত্রী 1টা থেকে শুরু 15 ,20 টা ট্রাক্টর দ্রুত গতিতে চলাচল করছে মাটি নিয়ে,, এই রাতে রোজ রোজ গাড়ি চলাচল করা কি আইনি? আমি আজ প্রতিবাদ করে বন্ধ করার চেষ্টা করেছি #ভাইরালভিডিওシ #মানবিক #গ্রামের
প্রার্থী করার সময় ভাববে না সে বেরানু কিনা সেটা ভাববা না আর দলের টিকিটে জয়লাভ করে দল ত্যাগ করে তৃণমূলে গেলে তার দোষ হয়ে গেলো; আগে সঠিক লোক কে সঠিক জায়গা দাও তারপর দোষারূপ দাও,আমি কংগ্রেসকে, কংগ্রেস দলের প্রার্থী হিসাবে দেখতে চাই, তৃণমূলের চামচাদের নয় যাঁরা কংগ্রেসে এসে প্রমশন হতে চাই তাদের নয়,
দুর্দিনে যারা কংগ্রেস কর্মী ছিলেন, শুধুমাত্র দল বদলু দের সৌজন্যে প্রতিনিয়ত অবহেহেলিত হওয়া আসল কর্মীদের দূর দূর করার প্রতিবাদ হিসাবে কংগ্রেস প্রায় ছেড়ে দিয়েছি এবার যদি দলবদলুদেরই যদি দল প্রার্থী করে তাহলে নিজের ভোট টাও চাইতে আসলে জুতো পেটা করবো,, কংগ্রেসের প্রার্থী কংগ্রেস দলেরই হতে হবে সেটা কলাগাছ হলেও চলবে
যে সভায় যোগ্যতা চুপ করে থাকে আর অযোগ্যতা তালি পায়,
সে সভা ছেড়ে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ।
কারণ সম্মান না পাওয়া জায়গায় টিকে থাকা নয়,
নিজের মূল্য বুঝে সরে আসাই আত্মমর্যাদার আসন।
#মোটিভেশন
#স্পীচ
Category
Website
Address
Berhampore
Alerts
Be the first to know and let us send you an email when Bulbul Ahommed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
