আলিয়া বিশ্ববিদ্যালয় ঐতিহ্য রক্ষা মঞ্চ

আলিয়া বিশ্ববিদ্যালয় ঐতিহ্য রক্ষা মঞ্চ

Share

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্য কে রক্ষা করার আমার নৈতিক কর্তব্য

09/10/2026
08/10/2026

আলিয়া বিশ্ববিদ্যালয় রক্ষায় গণকনভেনশন

আজ অবস্থান মঞ্চের উদ্যোগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ঐতিহ্য, সংকট ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ গণকনভেনশন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামীম আহমেদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, অর্ঘ্য ভাদুড়ি, কামারুজ্জামান, অমিত দে, বিভিন্ন ছাত্র প্রতিনিধি, শিক্ষাবিদ ও সংবিধানপ্রেমী বিশিষ্টজনেরা।

পরবর্তীতে ছাত্র প্রতিনিধিরা প্রেস কনফারেন্স করে জানায়—আলিয়া বিশ্ববিদ্যালয়কে MAME-এর আওতা থেকে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান মঞ্চের আন্দোলন চলবে।

আলিয়ার ঐতিহ্য, স্বাতন্ত্র্য ও অধিকার রক্ষায় বাংলার গ্রাম থেকে শহর—সর্বত্র গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে এই লড়াই পৌঁছে দেওয়া হবে।

অধিকার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে।
আলিয়ার ঐতিহ্য রক্ষার লড়াই চলবে।


#অবস্থানমঞ্চ
#আলিয়াবিশ্ববিদ্যালয়
#আলিয়ারঐতিহ্য
#আলিয়ারইতিহাস
#আলিয়ারগর্ব
#ক্যালকাটামাদ্রাসা
#ক্যালকাটামাদ্রাসা১৭৮০
#আলিয়ারউত্তরাধিকার
#শিক্ষারঐতিহ্য
#ইতিহাসেরপাতায়আলিয়া
#ঐতিহ্যথাকুকঅক্ষুণ্ণ
#ইতিহাসথাকুকঅমলিন
#আলিয়ারভবিষ্যৎ
#আলিয়ারউন্নয়ন
#শিক্ষাঐক্যঐতিহ্য
#জ্ঞানওঐতিহ্য

07/10/2026

আলিয়া বিশ্ববিদ্যালয় রক্ষায় অবস্থান মঞ্চ — নবম দিন

আলিয়া বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি বাংলার মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। ব্রিটিশ আমল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত বহু যুগের পরিবর্তন, বহু প্রজন্মের পথচলা এবং অসংখ্য মানুষের স্বপ্নকে ধারণ করে আলিয়া আজকের অবস্থানে পৌঁছেছে।

প্রশ্ন হচ্ছে—এই দীর্ঘ ঐতিহ্য ও স্বাতন্ত্র্যকে উপেক্ষা করে কোন উদ্দেশ্যে, কোন প্রয়োজনে এবং কোন যুক্তিতে আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অধীন থেকে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে?

আমাদের প্রশ্ন উন্নয়নের বিরুদ্ধে নয়।
আমরা চাই আলিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, আধুনিক পরিকাঠামো, পর্যাপ্ত শিক্ষক, গবেষণার সুযোগ, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ।

কিন্তু উন্নয়নের নামে যদি আলিয়ার ঐতিহাসিক স্বাতন্ত্র্য, সংখ্যালঘু শিক্ষার উদ্দেশ্য এবং নিজস্ব পরিচয় প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অধিকার ছাত্রসমাজের অবশ্যই রয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো, শিক্ষক সংকট, প্রশাসনিক সমস্যা এবং শিক্ষার মান সংক্রান্ত সমস্যাগুলোর কতটা সুষ্ঠু ও স্থায়ী সমাধান হয়েছে?

যে ব্যবস্থার অধীনে থাকা বহু প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান এখনও হয়নি, সেই ব্যবস্থার অধীনে আলিয়া বিশ্ববিদ্যালয়কে স্থানান্তর করলেই কীভাবে আলিয়ার উন্নয়ন নিশ্চিত হবে?

আমরা উন্নয়ন চাই, কিন্তু পরিচয় বিসর্জন দিয়ে নয়।
আমরা পরিবর্তন চাই, কিন্তু ঐতিহ্যকে মুছে দিয়ে নয়।
আমরা আধুনিক শিক্ষা চাই, কিন্তু আলিয়ার ঐতিহাসিক স্বাতন্ত্র্যকে দুর্বল করে নয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে স্বচ্ছ আলোচনা ও মতামত গ্রহণ করা হোক।

আজ অবস্থান মঞ্চের নবম দিনে আমাদের একটাই দাবি—

আলিয়ার ঐতিহ্য, স্বাতন্ত্র্য ও অধিকার রক্ষা করতে হবে।
আলিয়ার উন্নয়ন চাই—কিন্তু আলিয়ার নিজস্ব পরিচয় ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই।

ঐক্যবদ্ধ ছাত্রসমাজের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যাবে না।

আলিয়া বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ।
ঐতিহ্য রক্ষার আন্দোলন জিন্দাবাদ।

#আলিয়াবিশ্ববিদ্যালয়
#আলিয়ারঐতিহ্য
#আলিয়ারইতিহাস
#আলিয়ারগর্ব
#ক্যালকাটামাদ্রাসা
#ক্যালকাটামাদ্রাসা১৭৮০
#আলিয়ারউত্তরাধিকার
#শিক্ষারঐতিহ্য
#ইতিহাসেরপাতায়আলিয়া
#ঐতিহ্যথাকুকঅক্ষুণ্ণ
#ইতিহাসথাকুকঅমলিন
#আলিয়ারভবিষ্যৎ
#আলিয়ারউন্নয়ন
#শিক্ষাঐক্যঐতিহ্য
#জ্ঞানওঐতিহ্য
Newslaundry inscript.me Quintavious Johnson আলিয়া বিশ্ববিদ্যালয় ঐতিহ্য রক্ষা মঞ্চ Md Alamgir Molla Ìtz' MD Ḿozẫħiȡ

19/02/2026

প্রথম রোজার অনুভূতি মানেই নিজের ভেতরের মানুষটাকে নতুন করে খুঁজে পাওয়া।
রহমত, মাগফিরাত ও নাজাতের পথে এগিয়ে চলা। 🌿

01/02/2026

আমি ভারতীয় আমি গর্বিত,
ভিক্ষা নয় আমি অধিকার চাই।
🇮🇳🇮🇳❤️❤️

Telephone

Website

Address


Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when আলিয়া বিশ্ববিদ্যালয় ঐতিহ্য রক্ষা মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in KOLKATA.