TrichoJaya

TrichoJaya

Share

Daily Beauty & Fitness Solutions

23/03/2026

“তোমার ও কী এমন হয় ?”
Haan 😭
Na 🙂

👉 “আমি রোজ এই problem টা অনেক client এর কাছে শুনি
… but এটা ignore করলে problem বাড়তে থাকে ”

16/02/2026
16/02/2026

Brand Yourself As A HAirpreneur..

Register Here To Join My Webinar
https://tagmango.app/ff923a5359

16/02/2026

পর্ব 3
এই পর্বে জানবো Alopecia Areata র symptomps কী ? অর্থাৎ, কখন বা কি ভাবে বুঝবেন আপনি এই রোগ এ আক্রান্ত কি না ?

Alopecia Areata-এর লক্ষণ (Symptoms of Alopecia Areata)
Alopecia Areata সাধারণত হঠাৎ করে চুল পড়া দিয়ে শুরু হয়। এর প্রধান লক্ষণগুলো হলো—
প্রধান লক্ষণ:
গোল গোল প্যাচ আকারে চুল পড়া
মাথার এক বা একাধিক জায়গায় হঠাৎ করে কয়েনের মতো গোল অংশে চুল উঠে যায়।
হঠাৎ চুল পড়া শুরু হওয়া
খুব অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গার চুল পাতলা বা পুরো উঠে যেতে পারে।
মসৃণ টাকের দাগ
যেখানে চুল পড়ে, সেই জায়গার ত্বক সাধারণত মসৃণ ও স্বাভাবিক দেখায়, কোনো ঘা বা খোসা থাকে না।
চুল ছোট ও ভেঙে যাওয়া
টাকের জায়গার পাশে ছোট ছোট ভাঙা চুল দেখা যেতে পারে (exclamation mark hair)।
দাড়ি বা ভ্রুতেও চুল পড়া
শুধু মাথায় নয়, দাড়ি, ভ্রু বা শরীরের অন্য জায়গার চুলও পড়তে পারে।
নখের পরিবর্তন (কিছু ক্ষেত্রে)
নখে ছোট ছোট গর্ত, দাগ বা নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।
গুরুতর অবস্থায় :
পুরো মাথার চুল পড়ে যেতে পারে (Alopecia Totalis)
শরীরের সব চুল পড়ে যেতে পারে (Alopecia Universalis)
অনেক সময় চুল পড়ার জায়গায় হালকা চুলকানি বা জ্বালা অনুভূত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা থাকে না।
তবে আতংকিত হওয়ার কিছু নেই | Alopecia Areata সম্পূর্ণ ভাবে cureable | সামান্য টপিক্যাল (মাখার) ওষুধ লাগিয়েই আমার হাসব্যান্ড এর দাড়িতে হওয়া টাকপোকা (Alopecia Areata) এর উপদ্রব বন্ধ করা গেছে|
Alopecia Areata যাতে Alopecia টোটালিস বা Alopecia Universalis হয়ে না দাঁড়ায় তার জন্য দরকার quick supervision. একমাত্র একজন Trichologist ই বলতে পারবেন আপনি হেয়ার লস এর কোন স্টেজ এ আছেন | সুতরাং, প্যানিক নয় | সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং পরিচর্যাই পারে আপনাকে Alopecia থেকে মুক্তি দিতে |

14/02/2026

পর্ব 2
এখন জানবো Alopecia Areata কেন হয় ? আর কাদেরই বা হওয়ার চান্স বেশি থাকে ?

Alopecia Areata কেন হয়? (বাংলায় ব্যাখ্যা)
Alopecia Areata হলো একটি Autoimmune disease (স্ব-ইমিউন রোগ)। এর মানে হলো শরীরের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা (Immune System) ভুল করে নিজের শরীরের অংশকেই আক্রমণ করতে শুরু করে।
এই রোগে কী হয়?
আমাদের শরীরের Immune System সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।
কিন্তু Alopecia Areata-তে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে চুলের গোড়া (Hair Follicle)-কে শত্রু মনে করে।
তখন Immune System চুলের গোড়ায় আক্রমণ করে।
এর ফলে সেই জায়গায় হঠাৎ করে গোল গোল করে চুল পড়ে যায়।
সহজভাবে বললে:
শরীর মনে করে চুলের গোড়া কোনো জীবাণু, তাই সেটাকে নষ্ট করতে চায়। আর সেই কারণেই চুল উঠে যেতে শুরু করে।
সম্ভাব্য কারণগুলো (Triggers):
অতিরিক্ত মানসিক চাপ (Stress)
জেনেটিক কারণ (পরিবারে থাকলে ঝুঁকি বেশি)
হরমোনের পরিবর্তন
শরীরের ইমিউন সিস্টেমের অসামঞ্জস্য

এটা কোনো সংক্রামক রোগ নয়, অর্থাৎ একজনের থেকে সাধারণত আরেকজনের মধ্যে ছড়ায় না।
কিন্তু, যদি Mange জনিত কারণে Alopecia Areata দেখা যায় তখন সেটা অবশ্যই সংক্রামক |

কাদের Alopecia আরেকটা হওয়ার চান্স বেশি থাকে ?

যে কেউ Alopecia Areata-তে আক্রান্ত হতে পারে। তবে নিচের পরিস্থিতিতে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে—
আপনি যদি শিশু হন
আপনার পরিবারে (বাবা-মা বা আত্মীয়দের মধ্যে) যদি Alopecia Areata-র ইতিহাস থাকে
আপনার বা আপনার পরিবারের কারও যদি Autoimmune রোগ থাকে, যেমন—
ডায়াবেটিস
লুপাস
থাইরয়েডের সমস্যা
এই কারণগুলো থাকলে Alopecia Areata হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হয়।
সম্প্রতি একটা সমীক্ষা তে দেখা গেছে, অতিরিক্ত স্ট্রেস বা বিষন্নতা Alopecia Areata-র একটি প্রধান কারণ| আসলেই এই সমীক্ষাতে প্রাপ্ত রেজাল্ট টি একটি লুপ এর মতো| স্ট্রেস বা বিষন্নতা যেমন AA এর কারণ তেমনই চুল পরে যাচ্ছে বা মাথায় আংশিক ভাবে চুল পাতলা হয়ে এসেছে বা চুল নেই হয়ে গ্যাছে এই ঘটনা টাই যথেষ্ট স্ট্রেস তৈরি করে... এবং সেই স্ট্রেস থেকে আবার Hair Loss.. ক্রমাগত এই চক্র চলতে থাকে |

Photo from - Google.

13/02/2026

Onion - ভরপুর Sulphur & Antioxidant...

12/02/2026

12/02/2026
12/02/2026

11/02/2026

Want your business to be the top-listed Beauty Salon in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Address


Kolkata
700061