Dr Debjani Midya

Dr Debjani Midya

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Debjani Midya, Health/Beauty, kolkata, KOLKATA.

Photos from Dr Debjani Midya's post 25/07/2025

।। মন্দ মেহেন্দি ।।

যে কোন অনুষ্ঠানে আমরা মাঝেমধ্যেই মেহেন্দি ডিজাইন করি । কখনো পার্লারে গিয়ে আবার কখনো হয়তো কোনো আর্টিস্ট দিদি বা বোনকে একটা মেহেন্দি টিউব দিয়ে বলি একটু ডিজাইন করে দিতে। এরকমই সেদিন একটা ১৭ বছরের মেয়ে মেহেন্দি ডিজাইন করে হসপিটালে ভর্তি হয়েছিল।

মেহেন্দী হাতে ডিজাইন করার কিছুক্ষণ পর তার হাত আস্তে আস্তে চুলকতে শুরু করে, ফুলে যায়, লাল হয়ে যায় । সঙ্গে সঙ্গে মেহেন্দি তুলে দিলেও হাত ফোলা ক্রমশ বাড়তে থাকে। হাতের ব্যথা সহ্য না করতে পেরে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যায় ওই ছোট্ট বোনটি।

কেন এমন হয়েছিল??

ওই মেহেন্দির মধ্যে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড ছিল যার নাম " PPD ( Paraphenylenediamine)" যা মেহেন্দির রং গাঢ় উজ্জ্বল করতেও দীর্ঘক্ষণ স্থায়ী করতে ব্যবহার করা হয়।
কিন্তু এই কমপাউন্ড টি একপ্রকার তীব্র এলার্জেন যা
" Allergic Contact Dermatitis" করতে পারে।

যারা এই কম্পাউন্ডে এলার্জিক তাদের ত্বকে এই কম্পাউন্ড আসামাত্রই লাল হয়ে ফুলে যায় ও প্রচন্ড চুলকায় এমনকি জলভরা ফুসকুড়িও হতে পারে।

এটি শুধুমাত্র স্থানীয় জায়গায় বিক্রিয়া করে এমনই নয়
আমাদের শরীরে শোষিত হয়ে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।।

ছবি সংগৃহীত

Photos from Dr Debjani Midya's post 17/07/2025

।। নখ থেকে উদরে ।।

মাত্র ১২ বছরের এক মেয়ে তার মায়ের সাথে হাসপাতালে এল। সমস্যা তার মাঝেমধ্যেই পেটে ব্যথা করে ও বমি বমি ভাব লাগে। অনেক পরীক্ষা করানো হয়েছে কিন্তু কোথাও তেমন কিছুই পাওয়া যায়নি। আবার ব্যথাটা যে সব সময় করে তা নয়, কখনো করে তো কখনো করে না। বমি বমি ভাবটাও সবসময় থাকে না। কয়েকদিন একটু অসুবিধে হল ,আবার কয়েকদিন পর স্বাভাবিক। বাচ্চাটাকে ভালো করে পরীক্ষা করলাম কিন্তু সেরকম কোনো অসুবিধে বুঝতে পারলাম না।

কিন্তু সেদিন একটা জিনিস লক্ষ্য করলাম, বাচ্চাটা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, কেমন যেন একটু চঞ্চল প্রকৃতির আর সাথে দেখলাম মাঝেমধ্যেই দাঁত দিয়ে নখ কাটছে।

আমি বাচ্চাটির মাকে জিজ্ঞেস করলাম এরকম পেট ব্যথা কবে থেকে হচ্ছে? বাচ্চাটির মা বললো গত পাঁচ ছয় বছর ধরেই মাঝেমধ্যে হয়, আবার এমনি ঠিক হয়ে যায়। কিন্তু বিগত কয়েক মাস একটু বেশিই হচ্ছে তাই ব্যাপারটা বেশ চিন্তার মনে হচ্ছে এখন।

আমি তাড়াতাড়ি একটা Stool examination করতে দিলাম।
রিপোর্ট এলো প্যারাসাইটিক ইনফেকশন: Enterobius vermicularis বা সহজ বাংলায় যাকে বলে ' pin worm' infection.

কেন এমন হয়েছিল?
বাচ্চাটির মধ্যে দাঁত দিয়ে নখ কাটার একটি প্রবণতা ছিল, যা ঐ কয়েক মিনিটে আমি বহুবার লক্ষ্য করেছিলাম। যারা খুব বেশি স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে তাদের এই প্রবণতা আরও বেশি হয়। আমাদের হাত হলো জীবাণুর আঁতুড় ঘর। আমরা এই হাত দিয়ে মাথার চুল ঠিক করি, নাক খোঁচাই, পেন দিয়ে লিখি, অনেক মানুষের সাথে হাত মিলাই, টাকা পয়সার লেনদেন করি। আর সাবান দিয়ে আমরা যতই হাত ধুই না কেন কোন সাবানই ১০০ শতাংশ জীবাণু মারতে পারে না। এরপর এই জীবাণুগুলো আমাদের নখে বাসা বাঁধে, তারপর আমরা যখন দাঁত দিয়ে ওই নখ কাটতে থাকি তখন জীবাণু সোজা আমাদের খাদ্যনালীতে চলে যায়।

Pinworm কি?

এটি একটি প্যারাসাইট যা মানুষের মলদ্বারে পাওয়া যায়। এই প্যারাসাইটের ইনফেকশনে মলদ্বারে প্রচন্ড চুলকানি হয়। তারপর ওই অঞ্চল চুলকানোর ফলে আমাদের হাতে ও নখে এই প্যারাসাইটের ডিম( Embryonated egg) চলে আসে। এরপর নখ কামড়ের ফলে ওই ডিম আমাদের মুখ থেকে অন্ধ্রে( small intestine )চলে আসে। ওখানে গিয়ে Larva hatch out হয়। তারপর সেখান থেকে তৈরি হয়" adult worm" যা " Caecum " এ ঘর বাঁধে। এখানে পুরুষ ও মহিলা worm এর fertilisation সম্পন্ন হয়। এরপর male worm টি মারা যায় ও gravida female worm টি রাত্রেবেলা perianal region এ ডিম পাড়ে।
তাই এইসব ক্ষেত্রে রোগীদের রাত্রেবেলা পায়ুদার খুব চুলকায়। একে বলে perianal itching. এটি Auto infection ও Retro infection দুটোই দেখায়।

Auto infection: যখন contaminated হাত ও নখ দিয়ে এটা আবার আমাদের খাদ্যনালীতে ঘুরে আসে।
Retro infection: Larva গুলো যখন আবার পায়ুপথ থেকে খাদ্যনালিতে প্রবেশ করে।

ইনফেকশন ছাড়াও নখ কামড়ের ফলে কি হতে পারে?
১. আমরা নখ কামড়ালে সাধারণত মুখের সামনের দিকের দাঁত ( incisor tooth) দিয়েই কামড়ে থাকি। ফলে এই দাঁতগুলি ভঙ্গুর হয়ে যায়।
২. নখের কিউটিকল গুলি ভেঙে যায়
৩. মাড়িতে আঘাত লাগে
৪. সামনের দাঁত গুলির malocclusion হয়।

উপায়:
নখ কামড়ানো কে ডাক্তারি ভাষায় বলে onychophagy
যখন খুব নখ কামড়াতে ইচ্ছে করবে তখন একটু থেমে গিয়ে আমরা সচেতন হব, ওই সময় স্পঞ্জ এর কোন বল প্রেস করতে পারি।
একটু গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা করতে পারি।
দাঁত দিয়ে বারবার নখ কাটলে তার যা যা ক্ষতি হতে পারে তার একটা ছবি চোখের সামনে দেখতে পারি। তখন মন নিজে থেকেই আর দাঁত দিয়ে নখ কাটতে চাইবে না।
এই সবকিছু করেও যদি মনকে বোঝানো না যায় তাহলে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে।
এখনকার দিনে তিক্ত নেলপালিশ ( bitter tasting nail polish )পরিধান করিয়ে এই অভ্যাস থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়।
এছাড়া হেবিট রিভার্সাল ট্রেনিং দেওয়া হয় ।
Stress নিয়ন্ত্রণ করলে অনেক সময় এই রোগ থেকে মুক্তি ঘটে।
ছবি সংগৃহীত
Dr Debjani Midya

Photos from Dr Debjani Midya's post 16/07/2025

।। ল্যাপটপে বন্ধ্যাত্ব ।।

এখনকার এই ব্যস্ত সময়ে মহিলা এবং পুরুষদের দেখি ল্যাপটপ কোলে নিয়ে বসে দীর্ঘ সময় ধরে অফিসের কাজে মগ্ন থাকে। কিন্তু দীর্ঘকাল এই অভ্যাসে আপনি সন্তান ধারণে অপারগ হতে পারেন।

পুরুষদের ক্ষেত্রে: রিপ্রোডাক্টিভ সিস্টেমের তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করতে পারে যা স্পার্ম উৎপাদনের জন্য ক্ষতিকারক।

মহিলাদের ক্ষেত্রে: দীর্ঘদিন ধরে এই ল্যাপটপের তাপমাত্রায় শরীরের হরমোন সিগন্যালিং বাধা পায়। এর ফলে মেয়েদের মুড সুইং, অনিয়মিত পিরিয়ড ইত্যাদি দেখা যায়।

এছাড়াও দীর্ঘক্ষণ ধরে এই ল্যাপটপের তাপমাত্রা মেলাটোনিন প্রোডাকশনে বাধা দেয় ফলে মেয়েদের ডিম্বাণুর কোয়ালিটি ক্রমশ খারাপ হয় এবং miscarriage হবার সম্ভাবনা বেড়ে যায়।

উপায়:
১. ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করুন।
২. Cooling pad বা Insulated Tray ও ব্যবহার করতে পারেন।
৩. আপনার ল্যাপটপ টি লো ব্যাটারি মোডে চালালেও ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা মুক্ত হওয়া যায়।
Dr Debjani Midya

Photos from Dr Debjani Midya's post 15/07/2025

।। নোনা বিবাদ ।।

সেদিন মাত্র ২৩ বছরের এক মেয়ে বলে তার সারাক্ষণ খুব দুর্বল লাগে, অল্পতেই ঠান্ডা লেগে যায় , খুব Dry skin হয়ে যাচ্ছে, সাথে ওজন ও বাড়ছে। মাসিকের সমস্যাও রয়েছে। বাড়িতে বাবা-মার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে বহুদিন । সবকিছু মিলিয়ে সে বেশ হতাশাগ্রস্থ হয়ে পড়ছে।
আরো প্রশ্ন করি জানতে পারি সে খুব স্বাস্থ্য সচেতন। বাবা মায়ের উচ্চ রক্তচাপ ধরা পড়ার পর বিভিন্ন জায়গায় ইন্টারনেট ঘেঁটে সে জানতে পারে খাবারে যে নুন থাকে তা উচ্চ রক্তচাপের জন্য দায়ী এই জন্য এর বিকল্প হল " Himalayan Pink Salt " । ডাক্তারবাবু বলেছিলেন খাবারে নুনের পরিমাণ সারাদিনে পাঁচ গ্রামের থেকে যেন কম হয়। আর বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারে যে এই গোলাপি লবণ খেলে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায় এবং এতে তুলনামূলক ভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে।

সত্যিই কি তাই?? বিশ্লেষণ করা যাক:

কি এই হিমালয়ের পিংক সল্ট?
এটি দেখতে গোলাপী। নরমাল টেবিল সল্টের তুলনায় এতে প্রতি গ্রামে 15 থেকে 20 মিলিগ্রাম সোডিয়াম কম থাকে। কিন্তু এতে আয়োডিন একেবারেই থাকে না যা Hypothyroidism এর মতো রোগের জন্য দায়ী।

গোলাপি রঙের খুব সুন্দর দেখতে এই লবণ। অন্যান্য লবনের তুলনায় এই লবণের শোধন হয় অনেক কম। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান থাকে। কিন্তু এতে কোন আয়োডিন থাকে না। এই আয়োডিন আমাদের শরীরের Growth and Development এর জন্য ভীষণ জরুরী ( বিশেষত শিশু ও প্রেগন্যান্ট মায়েদের)।
হিমালয়ের গোলাপি লবণে ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম অন্যান্য খনিজ থাকে যা আমাদের শরীরে muscle cramps কমাতে সাহায্য করে।

।। Table Salt কি? ।।
এটা আয়োডিনযুক্ত( Fortified Iodine) যা গয়টার বা হাইপোথাইরয়েডিজম প্রতিরোধ করে। কিন্তু এতে সোডিয়াম ও ক্লোরাইড ছাড়া অন্য কোন খনিজ থাকে না। এই আয়োডিন শিশুর গ্রোথ ও ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরী। এই আয়োডিন এর অভাবে আমাদের হাইপোথাইরয়ডিজম হতে পারে। এই সময় আমাদের সারাক্ষণ দুর্বল লাগে, চামড়া শুকিয়ে যায় , সব সময় ঘুম পায়, ওজন বাড়তে থাকে, মাসিক গন্ডগোল হয় , এবং এটি ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি হতে দেখা যায়।

তাহলে উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে কি পিঙ্ক সল্ট ভালো?
আমাদের শরীরে সারাদিনের সোডিয়াম দরকার ১৫০০ থেকে ১৮০০ মিলিগ্রাম। আর উচ্চ রক্তচাপ রোগীদের ডাক্তার বাবুরা সারাদিনে পাঁচ গ্রামের কম লবণ খেতে বলেন । একটি ছোট চা চামচ এর পরিমাণ হল পাঁচ গ্রাম। অর্থাৎ উচ্চ রক্তচাপ রোগীদের সারাদিন এক চা চামচেরও কম লবণ গ্রহণ করতে হবে। তার বেশি কখনোই নয়।

সারাদিন যদি শুধুমাত্র কিছু খনিজের জন্য ও সোডিয়াম তুলনামূলক টেবিল সল্ট এর থেকে কম বলে হিমালয়ান রক সল্ট খেতে থাকি তাহলে আমাদের আয়োডিন গ্রহণ হবে না যা হাইপো থাইরয়েডিজমের দিকে ঠেলে দিতে পারে এবং যত খুশি হিমালয়ান সল্ট খেলে রক্তচাপ তাতেও বাড়বে। তাই সব রকম লবণ মিশিয়ে খেতে পারেন কিন্তু তা সারাদিনে ওই ছোট এক চা চামচের কম( Less than 5 gram) হতেই হবে। সাথে অবশ্যই প্যাকেজ খাবার, পাপড়, চাটনি ইত্যাদি এড়িয়ে চলতে হবে নইলে এতে থাকা লবণ আপনার সারা দিনের লবণের হিসেব কে গন্ডগোল করে দেবে।।
তাই সাবধান। অতিরিক্ত লবণ যেমন আপনার উচ্চ রক্তচাপের সৃষ্টি করতে পারে, তেমনি কম লবণযুক্ত লবণ আয়োডিনের মতো অত্যন্ত মূল্যবান খনিজের অভাব ঘটিয়ে " Hypothyroidism" এর কারণ করতে পারে।
Dr Debjani Midya

Photos from Dr Debjani Midya's post 26/06/2025

সুগন্ধিতে সর্বনাশ
গত বছর শীতকালে দুপুরের দিকে
এক ২৪ বছরের কলেজ পড়ুয়া এসে বলে তার গত একমাস ধরে গলায় ,ঘাড়ে ও মাঝেমধ্যে হাতে Rash বেরোচ্ছে। সব রকম ওষুধ খেয়েও তা ঠিক হয়ে যাওয়ার পরিবর্তে বেড়েই চলেছে। দেখলাম ছেলেটি ব্যথার ওষুধ, এলার্জির ওষুধ ও বিভিন্ন মলম লাগাচ্ছে কিন্তু গলায় ও ঘাড়ে চামড়া লাল ও খসখসে হয়ে গেছে। ভালো করে জিজ্ঞেস করলাম কোন পোকা কামড়ে ছিল কিনা অথবা তার গত একমাস ধরে জ্বর আসছে কিনা । কিন্তু সবগুলোর উত্তর ছিল " না"।
আরো প্রশ্ন করে জানতে পারি, ছেলেটি হোস্টেলে থাকে, খাওয়া ঘুম কোন কিছুর কোনো ঠিক নেই। শীতকাল হওয়ায় স্নান ও করে না নিয়মিত। পরিবর্তে মেখে নেয় সুগন্ধি। আর আমিও পেয়ে যাই আমার উত্তর। ঠিক শরীরের যে যে অংশে সে সুগন্ধি লাগাতো ,প্রশ্ন করে জানতে পারি ঠিক সেই জায়গা গুলোই লাল হয়ে ফুলে যায় ও পরে চামড়া খসখসে হয়ে যাওয়ার মত সমস্যাগুলি দেখা দেয়।
সঙ্গে সঙ্গে তাকে ওই সুগন্ধির ব্যবহার বন্ধ করতে বলি। তারপর কয়েকদিনের মধ্যে ছেলেটি সুস্থ হয়ে যায় ।
ছেলেটির কি হয়েছিল?
ছেলেটি যে পারফিউম বা সুগন্ধি ব্যবহার করত তার কোন এক বিশেষ উপাদানে ছেলেটির এলার্জি ছিল। আর সেই এলার্জি রিয়েকশন থেকেই চামড়া লাল হওয়া, ফুলে যাওয়া ও খসখসে হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দিচ্ছিল।
এরকম কেন হয়?
পারফিউম বা সুগন্ধির মধ্যে অবস্থিত একটি উপাদান "FUROCOUMARINS" এই রিয়েকশনের জন্য বিশেষভাবে দায়ী। একে " Berloque Dermatitis" বা " Trickle Down Dermatitis ' ও বলে।

Want your business to be the top-listed Beauty Salon in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kolkata
Kolkata