DeTo Vlogs

DeTo Vlogs

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DeTo Vlogs, Medinipur.

This channel depicts the life of a newly married women who has started her new journey in the worldwide pandemic situation of Coronavirus with her 7 years of love which sprouted in a little conversation back in 2013 on FB.

31/08/2024

প্রতিটা মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারে তার স্ত্রীর সাথে তিনি কি করেছেন, আর কি করা উচিত....

আমি খবরের কাগজ পড়ছিলাম, আমার আড়াই বছরের ছোট্ট মেয়েটা বারান্দার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার খেলনার হাঁড়িপাতিলে রান্না করছে l একটু পর ভ্রু কুঁচকে আমার কাছে দৌড়ে চলে এসে জিঞ্জেস করলো - ' বাবা তা ( চা ) কাবে ( খাবে ) ? '
চা খাবার বদ অভ্যেসটা আমার বেশ পুরনো ! আমি ওর খেলনার বাটিতে চুমুক দিয়ে খুব তৃপ্তির সাথে ওর দিকে তাকিয়ে বল্লাম - ' খুব ভালো হয়েছে মা l '
- ' আর এককাপ কাবে ( খাবে ) ? '
আমি বল্লাম - ' না মা ! বাবা পড়াশোনা করছি l '
- ' তাইলে নিডো কাও ( খাও ) ! ছক্তি ( শক্তি ) হবে ! '
:
আমি ওর দিকে তাকালাম ......... আমাকে নিয়ে এমন চিন্তিত চেহারায় আমার গর্ভধারিণী মায়ের পরে আর কখনো কাওকে দেখেছি বলে মনে পড়েনা ! হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম l ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে , ওর মাথার ঘ্রাণ টা আমার চোখে পানি এনে দিচ্ছে ........ ! আহা মা ! আহা বন্ধন ! মাঝে মাঝেই আমার চোখ ঝাপসা হয়ে আসে l সব কন্যার বাবাই হয়তো আমার মতো আবেগে চোখ লুকিয়ে কাঁদেন l
:
আমার বিয়ের সময় বিদায়বেলায় আমার শ্বশুর তাঁর মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন , আমার হাত চেপে বলেছিলেন - ' মেয়েটা আমার বড্ডো আদরের , ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা , বকাঝকা করো না l ' আমিও তেজী ঘোড়ার মতো কেশর ওয়ালা পাগড়ি নাচিয়ে সুবোধ বালকের মতোই বলেছিলাম - ' অবশ্যই বাবা ! '
:
আমি ওয়াদা রাখিনি ........ সংসার জীবনের চক্রবাঁকে আরেকজনের কন্যাকে কাঁদাই , হয়তো বকাঝকাও করি , পুরুষত্বের বাহাদুরী ফলাই ! আমার স্ত্রী আজ আমার সংসার নিয়েই চিন্তিত l তার বাবার বৃত্তের বাইরে সে আজ তৈরি করেছে আলাদা বৃত্ত বলয় ! এই বৃত্তের কেন্দ্রে শুধুই আমাদের সন্তান আর বদমেজাজি আমি l কতোটুকু sacrifice একজন নারী করে তার সংসারের জন্য ......... !
:
আমার ছোট্ট মেয়েটাও একদিন হয়তো আমাকে হাউমাউ করে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে ! আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরেই সেই একই কথার পুণরাবৃত্তিই করতে হবে ! আমি চাইনা আমার ব্যর্থতা আমার কন্যাসন্তানকে স্পর্শ করুক ! আমি ক্ষমাপ্রার্থী আর অনুতপ্ত কথা রাখতে না পারার জন্য l
:
কন্যার পিতা হওয়া অনেক কষ্টের .........., কতোটুকু কষ্টের সেটা কন্যাসন্তানের পিতা হবার পূর্বে অনুভূত হয়না ! আমার চোখের কোণায় পানি গাঢ় হচ্ছে........
আমার ছোট্ট মেয়েটা খুবই অস্হির হয়ে উঠেছে , ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি l ওর চোখেও জল ! কি জানি ! মেয়েরাই হয়তো বাবার অনুভূতি পড়তে পারে, ঈশ্বর মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়েই পৃথিবীতে পাঠান ll
:
একজন বাবা তার সন্তানের কাছে কেমন, তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে তার স্ত্রীর সাথে কেমন আচরন করছেন তার উপর। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বাবাকে দেখে। একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে, ভালবাসলে... সন্তানেরাও বাবাকে ভালবাসতে শেখে, শ্রদ্ধা করে। একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে, সন্তানেরাও তাদের বাবাকে আজীবন ঘৃণার চোখে দেখে।
:
একজন বাবার মুল্যায়ন নিজের কাজ দিয়ে হয় না। বরং, মা কিভাবে বাবাকে সন্তানদের সামনে উপস্থাপন করছেন তার আলোকেই নির্ধারিত হয়। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বুঝে নেয়, বাবা কি হিরো নাকি ভিলেন।
:
তাই, একজন ভাল বাবা হওয়ার আগে, একজন ভাল স্বামী হওয়া খুব জরুরী।
।।সংগৃহীত।।

26/08/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

26/08/2024

🙏শুভ জন্মাষ্টমী তে আমার রাধারাণী 🙏

Send a message to learn more

22/03/2024

ইরু 😍

Address


Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when DeTo Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Medinipur.