Ghosh Babu

Ghosh Babu

共有する

Nature • Travel • Japan 🌿
Capturing the calm | Sharing the wild 🌸

📍Living in Japan 🇯🇵

22/08/2026

কোনো মানুষের মৃত্যুর খবর শুনে আমরা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিই, কারও কাছে বিলাপ করি—‘মানুষটা কত ভালো ছিল!’ কিন্তু কখনো কি সেই মানুষটা বেঁচে থাকতেই তার সামনে দাঁড়িয়ে বলতে পেরেছি—‘আপনি একজন ভালো মানুষ, আপনার জন্য আমি অনেক উপকৃত হয়েছি, আপনার প্রতি আমি কৃতজ্ঞ’?

মৃত্যুর পর প্রশংসা করার চেয়ে, মানুষটা বেঁচে থাকতে তার ভালো কাজের স্বীকৃতি দেওয়াটাই হয়তো সবচেয়ে বড় সম্মান।

22/08/2026

মানুষ সত্যিকারের ভালো কাজ ও মানবতার চর্চা না করে শুধু “জাত গেল” বলে ব্যস্ত কেন... !

19/08/2026

আমি নিজে যে বিষয়টা মানি না, নিজে চেষ্টা করি না—সেই বিষয়ে অন্যকে জ্ঞান দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, সেটা আমি ভালোভাবেই জানি।

কাউকে কোনো আচরণ বা নীতি শেখানোর আগে নিজের জীবনে সেটা মেনে চলা উচিত। কারণ আপনি নিজে যে বিষয়টা নিজের জীবন দিয়ে প্রমাণ করতে পারেন না, অন্যকে সেটা শেখানোর নৈতিক অবস্থানও আপনার থাকে না।

আগে নিজে মানুন, তারপর অন্যকে মানার উপদেশ দিন।

11/08/2026

“Old clip, timeless memories. Still dreaming of Japan’s snowy days. ❄️🇯🇵🤍”

# ❤️

07/08/2026
06/08/2026

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

18/07/2026

একমাত্র বাংলাদেশেই সম্ভবত এতটা টক্সিক ফুটবল ফ্যানডম দেখা যায়। একটি দল হারুক—এই আশায় যেভাবে দিন-রাত ট্রল, বিদ্রূপ আর অপমান করা হয়েছে, তা সত্যিই হতাশাজনক।
আরও বেশি খারাপ লেগেছে এটা দেখে যে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে অনেকেই এমনসব মন্তব্য করেছেন, যা একজন কিংবদন্তি খেলোয়াড়ের প্রতি মোটেও সম্মানজনক নয়। ফুটবল যারা সত্যিই বোঝেন ও ভালোবাসেন, তারা প্রতিদ্বন্দ্বী হলেও একজন মহান খেলোয়াড়কে সম্মান করতে জানেন।
আমিও ট্রল করেছি, কিন্তু কখনো নেইমার, রোনালদো বা অন্য কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে অপমান করিনি। আমার সব ট্রল ছিল শুধুমাত্র সমর্থকদের নিয়ে—কোনো খেলোয়াড় বা দলকে ছোট করার উদ্দেশ্যে নয়।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই—আপনারা একটি দল কীভাবে হারবে, রেফারি, ফিফা, ষড়যন্ত্র, টাকা দিয়ে ম্যাচ কেনা—এসব নিয়ে যে পরিমাণ আলোচনা, তর্ক আর "রিচার্জ" করেছেন, তা যদি নিজের জীবন, পড়াশোনা বা ক্যারিয়ারে দিতেন, তাহলে হয়তো আরও বেশি উপকার হতো।
ধরুন, আর্জেন্টিনা ফাইনালে হারল। তারপর? এতে আপনার কী লাভ হবে?
ভালো চাকরি পাবেন?
বেশি টাকা আয় হবে?
পড়াশোনায় উন্নতি হবে?
সম্ভবত না।
তাহলে এত রাগ, ঘৃণা আর বিদ্বেষ কেন?
আমার প্রিয় দল আর্জেন্টিনা। কিন্তু যদি আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিত, তাহলে আমি রাত জেগে অন্য দলের হার দেখার অপেক্ষায় থাকতাম না কিংবা অন্য খেলোয়াড়কে অপমান করে সময় নষ্ট করতাম না। হয়তো সেমিফাইনাল বা ফাইনাল উপভোগ করতাম, কারণ আমি ফুটবলকে ভালোবাসি।
আমি চাই ব্রাজিলও আবার শক্তিশালীভাবে ফিরে আসুক, বিশ্বকাপ জিতুক। শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা থাকলেই ফুটবল আরও সুন্দর হয়।
সবশেষে শুধু এটুকুই বলব—খেলাকে খেলা হিসেবেই উপভোগ করুন। নিজের প্রিয় দল জিতলে আনন্দ করুন, হারলে হতাশ হতেই পারেন, কিন্তু অন্যকে অপমান করে বা বিদ্বেষ ছড়িয়ে নিজের ব্যক্তিত্বকে ছোট করবেন না।
আমার ফ্রেন্ডলিস্টে অনেক ব্রাজিল সমর্থক আছেন, যারা নিজেদের দল হারার পরও কাউকে অপমান করেননি বা উসকানিমূলক পোস্ট দেননি। এটাই একজন ভদ্র ও ক্লাসি সমর্থকের পরিচয়।
ফুটবল আমাদের আনন্দ দেওয়ার জন্য, একে ঘৃণা ছড়ানোর মাধ্যম বানাবেন না।
ধন্যবাদ।

07/07/2026

যদি কখনো খারাপ সময় যায়,তখনই আপনি ইউটিউব কিংবা টিভি খুলে আজকের এই ম্যাচ টা দেখবেন। হার না মানা প্রতিটা Argentina এর প্লেয়ার এত্তো কঠিন ম্যাচ মাত্র ১৩ মিনিটে ৩ টা গোল দিয়ে হারা ম্যাচ নিজেদের করে নিলো অকল্পনীয়!

জীবনে খুব লো ফিল করলে এই ম্যাচ টা দেখে নিজের শক্তি উজ্জীবিত করবেন,Argentina কামব্যাক দিতে পারলে আপনি পারবেন না কেনো! 🤍

04/07/2026

R-16 🇦🇷

Congratulations, Argentina! 🇦🇷🎉
What a great match! ⚽👏
Goat Messi ❤️

あなたの事業をビューティーサロンのトップリストMinato-kuにしたいですか?
ここをクリックしてあなたのスポンサー付きリスティングを獲得。

カテゴリー

ウェブサイト

住所


Minato-ku, Tokyo